রামেক শিশু আইসিইউতে শয্যা সংখ্যা বাড়লো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছয়টি শয্যা বাড়ানো হয়েছে। এ নিয়ে শিশু আইসিইউ শয্যার সংখ্যা ১৮-তে উন্নীত করা হলো। বুধবার (১ এপ্রিল) বিকেলে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিশু আইসিইউতে বাড়তি রোগীর চাপ সামাল দিতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ছয়টি শয্যা স্থানান্তর করে যুক্ত করা হয়েছে। ফলে বর্তমানে শিশু আইসিইউতে মোট ১৮টি শয্যা রয়েছে। এর মধ্যে ১২টি হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত। রামেক হাসপাতাল সূত্র জানায়, আইসিইউতে রোগীর চাপ কমাতে সাময়িকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর আইসিইউতে ১০টি শয্যা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এরইমধ্যে একজন নন-মিজলস (হাম নয়) শিশু রোগীকে সেখানে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলমান। সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

রামেক শিশু আইসিইউতে শয্যা সংখ্যা বাড়লো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছয়টি শয্যা বাড়ানো হয়েছে। এ নিয়ে শিশু আইসিইউ শয্যার সংখ্যা ১৮-তে উন্নীত করা হলো।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিশু আইসিইউতে বাড়তি রোগীর চাপ সামাল দিতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ছয়টি শয্যা স্থানান্তর করে যুক্ত করা হয়েছে। ফলে বর্তমানে শিশু আইসিইউতে মোট ১৮টি শয্যা রয়েছে। এর মধ্যে ১২টি হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত।

রামেক হাসপাতাল সূত্র জানায়, আইসিইউতে রোগীর চাপ কমাতে সাময়িকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর আইসিইউতে ১০টি শয্যা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এরইমধ্যে একজন নন-মিজলস (হাম নয়) শিশু রোগীকে সেখানে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলমান।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow