রাশি খান্নার শুটিং সেটে চুরির চেষ্টা: হাতেনাতে ধরা পড়ল চোর

লাইট ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততার মাঝেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কড়া নিরাপত্তার চাদরে মোড়া শুটিং সেট থেকেই গায়েব হয়ে গেল নগদ অর্থ। ভারতে একটি সিনেমার শুটিং চলাকালে সেট থেকে প্রায় ৫০ হাজার রুপি চুরির অভিযোগ উঠেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ হাজার টাকারও বেশি। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো ইউনিটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে সকাল থেকেই নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী রাশি খান্না। ক্যামেরা আলো আর কর্মব্যস্ত পরিবেশের মাঝেই হঠাৎ ঘটে যায় এই অস্বস্তিকর ঘটনা। অভিযোগ শিল্পীদের জন্য নির্ধারিত ভ্যানিটি ভ্যান এলাকা থেকেই টাকা চুরির চেষ্টা করা হয়। সাধারণত শুটিং সেটে শিল্পীদের বিশ্রাম মেকআপ ও প্রস্তুতির জন্য ভ্যানিটি ভ্যান রাখা হয়। রাশির নতুন ছবির সেটেও এমন ব্যবস্থাই ছিল। অভিযোগ উঠেছে সেই ভ্যানিটি ভ্যানের দায়িত্বে থাকা কর্মীদের মধ্যেই একজন এই চুরির সঙ্গে জড়িত। জানা গেছে একটি ব্যাগ থেকে প্রায় ৫০ হাজার রুপি নিয়ে পালানোর সময় অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন সেটে থাকা দুই সদস্য। পরে তাকে আটক করা হয়। ঘটনার পরপরই সেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ব

রাশি খান্নার শুটিং সেটে চুরির চেষ্টা: হাতেনাতে ধরা পড়ল চোর

লাইট ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততার মাঝেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কড়া নিরাপত্তার চাদরে মোড়া শুটিং সেট থেকেই গায়েব হয়ে গেল নগদ অর্থ। ভারতে একটি সিনেমার শুটিং চলাকালে সেট থেকে প্রায় ৫০ হাজার রুপি চুরির অভিযোগ উঠেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ হাজার টাকারও বেশি। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো ইউনিটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে সকাল থেকেই নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী রাশি খান্না। ক্যামেরা আলো আর কর্মব্যস্ত পরিবেশের মাঝেই হঠাৎ ঘটে যায় এই অস্বস্তিকর ঘটনা। অভিযোগ শিল্পীদের জন্য নির্ধারিত ভ্যানিটি ভ্যান এলাকা থেকেই টাকা চুরির চেষ্টা করা হয়।

সাধারণত শুটিং সেটে শিল্পীদের বিশ্রাম মেকআপ ও প্রস্তুতির জন্য ভ্যানিটি ভ্যান রাখা হয়। রাশির নতুন ছবির সেটেও এমন ব্যবস্থাই ছিল। অভিযোগ উঠেছে সেই ভ্যানিটি ভ্যানের দায়িত্বে থাকা কর্মীদের মধ্যেই একজন এই চুরির সঙ্গে জড়িত।

জানা গেছে একটি ব্যাগ থেকে প্রায় ৫০ হাজার রুপি নিয়ে পালানোর সময় অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন সেটে থাকা দুই সদস্য। পরে তাকে আটক করা হয়। ঘটনার পরপরই সেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে মারধর করে সেট থেকে বের করে দেন।

প্রথমে ধারণা করা হয়েছিল চুরি হওয়া অর্থ অভিনেত্রী রাশি খান্নার। তবে পরে অভিনেত্রীর টিম জানায় ওই টাকা রাশির নয় বরং তার ম্যানেজারের ছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র অঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের একাংশের মতে এ ধরনের ঘটনা শুটিং সেটের পেশাদার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থাকে বিব্রতকর অবস্থায় ফেলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow