রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরও একটি যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। শুক্রবার উভয় দেশই ১৬০ জন করে যুদ্ধবন্দিকে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।  প্রথমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে তারা জানায়, মুক্ত হওয়া রুশ সেনাসদস্যরা বর্তমানে প্রতিবেশী দেশ বেলারুশে অবস্থান করছেন। সেখানে রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লানত্রাতোভা তাদের সঙ্গে কাজ করছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এই বন্দি বিনিময় প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আমরা রাশিয়ার বন্দিদশা থেকে ইউক্রেনীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ অব্যাহত রেখেছি। আজ ১৬০ জন সেনাসদস্য মুক্তি পেয়েছেন। তারা সবাই ২০২২ সাল থেকে বন্দি ছিলেন। পরে জাতির উদ্দেশে দেওয়া সন্ধ্যার ভাষণে জেলেনস্কি জানান, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ এর বেশি ইউক্রেনীয় যুদ্ধবন্দি দেশে ফিরেছেন।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরও একটি যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। শুক্রবার উভয় দেশই ১৬০ জন করে যুদ্ধবন্দিকে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।  প্রথমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে তারা জানায়, মুক্ত হওয়া রুশ সেনাসদস্যরা বর্তমানে প্রতিবেশী দেশ বেলারুশে অবস্থান করছেন। সেখানে রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লানত্রাতোভা তাদের সঙ্গে কাজ করছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এই বন্দি বিনিময় প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আমরা রাশিয়ার বন্দিদশা থেকে ইউক্রেনীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ অব্যাহত রেখেছি। আজ ১৬০ জন সেনাসদস্য মুক্তি পেয়েছেন। তারা সবাই ২০২২ সাল থেকে বন্দি ছিলেন। পরে জাতির উদ্দেশে দেওয়া সন্ধ্যার ভাষণে জেলেনস্কি জানান, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ এর বেশি ইউক্রেনীয় যুদ্ধবন্দি দেশে ফিরেছেন। এর মধ্যে শুধু চলতি বছরেই মুক্তি পেয়েছেন ১ হাজার ৫৯৬ জন। এই বন্দি বিনিময় চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দুই পক্ষের মানবিক উদ্যোগের অংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow