রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে এই দুই দেশ ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত নয় বলে তার বিশ্বাস। তবে তারা যদি এতে জড়িয়ে পড়ে, তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হবে। খবর রয়টার্সের।
শুক্রবার (২৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে বেইজিং কিংবা চীনা কোনো প্রতিষ্ঠান ইরানের কাছে অস্ত্র বিক্রি বা সরবরাহ করছে না।
ট্রাম্প জানান, গত মে মাসে চীন সফরের সময় শি জিনপিং তাকে এ আশ্বাস দিয়েছিলেন।
তিনি আরও বলেন, ইরানকে ঘিরে যেসব বড় দেশের নাম প্রায়ই আলোচনায় আসে, তাদের মধ্যে চীন ও রাশিয়া বর্তমানে এই যুদ্ধে অংশ নিচ্ছে বলে আমি মনে করি না। কিন্তু তারা যদি অংশ নেয়, তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হবে। এটি কোনোভাবেই তাদের স্বার্থের অনুকূলে নয়।
এর আগে মার্কিন যুদ্ধবিষয়ক মন্ত্রী পিটার হেগসেথ দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে রাশিয়া ও চীন ইরানকে বিভিন্নভাবে সহায়তা করছে এবং অস্ত্র দিচ্ছে।
তবে রাশিয়া ও চীন বরাবরই এই দাবি

তবে রাশিয়া ও চীন বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে।