রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি বড় তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এই গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে রাশিয়া যুদ্ধ পরিচালনার জন্য অর্থায়ন করে। শনিবার (০৪ জুলাই) জেলেনস্কি জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের এলাকায় এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুশ নৌঘাঁটিও ছিল বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। অন্যদিকে, সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দার বেগলোভ বলেছেন, শহরটিতে রাতভর ‘বড় ধরনের’ ড্রোন হামলা হয়েছে। একটি তেল টার্মিনালে আঘাত হানার বিষয়টিও তিনি স্বীকার করেছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, হামলার শিকার তেল টার্মিনালটি রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি স্থাপনা। সেখানে বছরে প্রায় এক কোটি ২৫ লাখ টন পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়া বাল্টিক নৌবহরের গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্রনস্টাডেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। যদিও রাশিয়া এখনো নৌঘাঁটিতে হামলার এই দাবির বিষয়ে আ
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি বড় তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এই গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে রাশিয়া যুদ্ধ পরিচালনার জন্য অর্থায়ন করে।
শনিবার (০৪ জুলাই) জেলেনস্কি জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের এলাকায় এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুশ নৌঘাঁটিও ছিল বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
অন্যদিকে, সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দার বেগলোভ বলেছেন, শহরটিতে রাতভর ‘বড় ধরনের’ ড্রোন হামলা হয়েছে। একটি তেল টার্মিনালে আঘাত হানার বিষয়টিও তিনি স্বীকার করেছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, হামলার শিকার তেল টার্মিনালটি রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি স্থাপনা। সেখানে বছরে প্রায় এক কোটি ২৫ লাখ টন পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়া বাল্টিক নৌবহরের গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্রনস্টাডেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
যদিও রাশিয়া এখনো নৌঘাঁটিতে হামলার এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
What's Your Reaction?