রাশিয়ার জন্য হরমুজ প্রণালি খোলা রয়েছে

বর্তমানে অধিকাংশ জাহাজের জন্য বন্ধ থাকলেও রাশিয়ার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ। বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এই প্রণালি আমাদের জন্য খোলা রয়েছে। ইন্টারন্যাশনাল মেরিন অর্গানাইজেশনের (আইএমও) তথ্য অনুযায়ী, প্রণালিটি কার্যত বন্ধ থাকায় প্রায় দুই হাজার জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। তবে ইরান, চীন, ভারত ও পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু জাহাজ চলাচল করতে পেরেছে। রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক ফোনালাপের পরই উশাকভ এই মন্তব্য করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলমান আলোচনা নিয়েও তারা মতবিনিময় করেছেন। এদিকে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে চাপ বাড়ছে। সূত্র : সিএনএন  

রাশিয়ার জন্য হরমুজ প্রণালি খোলা রয়েছে

বর্তমানে অধিকাংশ জাহাজের জন্য বন্ধ থাকলেও রাশিয়ার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ। বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এই প্রণালি আমাদের জন্য খোলা রয়েছে।

ইন্টারন্যাশনাল মেরিন অর্গানাইজেশনের (আইএমও) তথ্য অনুযায়ী, প্রণালিটি কার্যত বন্ধ থাকায় প্রায় দুই হাজার জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। তবে ইরান, চীন, ভারত ও পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু জাহাজ চলাচল করতে পেরেছে।

রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক ফোনালাপের পরই উশাকভ এই মন্তব্য করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলমান আলোচনা নিয়েও তারা মতবিনিময় করেছেন।

এদিকে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে চাপ বাড়ছে। সূত্র : সিএনএন
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow