রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ডে যাচ্ছে ৫ হাজার মার্কিন সেনা 

রাশিয়ার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে।’ খবর গালফ নিউজের।   তিনি জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নওরোৎস্কির সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নওরোৎস্কি গত বছরের নির্বাচনে জয়ী হন যেখানে ট্রাম্প তাকে সমর্থন দিয়েছিলেন।  গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, পোল্যান্ডে ৪ হাজার মার্কিন সেনা মোতায়েনের পূর্বঘোষিত পরিকল্পনা বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউরোপীয় ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপের মধ্যেই এ সিদ্ধান্ত আসে।  এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, সেনা মোতায়েন পুরোপুরি বাতিল হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ভ্যান্স মন্তব্য করেন, ইউরোপকে এখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব ‘নিজেদের কাঁধে তুলে নিতে হবে’। ট্রাম্প দীর্ঘদি

রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ডে যাচ্ছে ৫ হাজার মার্কিন সেনা 

রাশিয়ার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে।’ খবর গালফ নিউজের।  

তিনি জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নওরোৎস্কির সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নওরোৎস্কি গত বছরের নির্বাচনে জয়ী হন যেখানে ট্রাম্প তাকে সমর্থন দিয়েছিলেন। 

গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, পোল্যান্ডে ৪ হাজার মার্কিন সেনা মোতায়েনের পূর্বঘোষিত পরিকল্পনা বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউরোপীয় ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপের মধ্যেই এ সিদ্ধান্ত আসে। 

এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, সেনা মোতায়েন পুরোপুরি বাতিল হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

ভ্যান্স মন্তব্য করেন, ইউরোপকে এখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব ‘নিজেদের কাঁধে তুলে নিতে হবে’। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় ও সামরিক দায়িত্ব বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। 

এদিকে চলতি মাসের শুরুতে পেন্টাগন ঘোষণা দেয়, জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করার পর এ সিদ্ধান্ত আসে বলে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow