রাশিয়ার হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ংকর?
রাশিয়া আবারও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক। ইউক্রেন যুদ্ধের নতুন এই অস্ত্রকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে উদ্বেগ ও আলোচনা। ওরেশনিক শব্দের অর্থ হ্যাজেল গাছ। এটি একটি মাঝারি-পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের গতির চেয়ে ১০ গুণেরও বেশি দ্রুতগতিতে চলতে পারে বলে দাবি করেছে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—এটি একসঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম। সাধারণত এ ধরনের প্রযুক্তি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বা আইসিবিএমে দেখা যায়। ওরেশনিক মূলত রাশিয়ার আরএস-২৬ রুবেঝ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এটি পারমাণবিক ও প্রচলিত—দুই ধরনের ওয়ারহেড বহনে সক্ষম বলে জানা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র প্রায় অপ্রতিরোধ্য এবং এর ধ্বংসক্ষমতা ছোট পারমাণবিক অস্ত্রের মতো হতে পারে। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে, রাশিয়া এর ক্ষমতা বাড়িয়ে বলছে এবং এটি এখনো অনেকাংশে পরীক্ষামূলক পর্যায়ের অস্ত্র। ইউক্রেনের দ
রাশিয়া আবারও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক। ইউক্রেন যুদ্ধের নতুন এই অস্ত্রকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে উদ্বেগ ও আলোচনা।
ওরেশনিক শব্দের অর্থ হ্যাজেল গাছ। এটি একটি মাঝারি-পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের গতির চেয়ে ১০ গুণেরও বেশি দ্রুতগতিতে চলতে পারে বলে দাবি করেছে রাশিয়া।
বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—এটি একসঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম। সাধারণত এ ধরনের প্রযুক্তি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বা আইসিবিএমে দেখা যায়।
ওরেশনিক মূলত রাশিয়ার আরএস-২৬ রুবেঝ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এটি পারমাণবিক ও প্রচলিত—দুই ধরনের ওয়ারহেড বহনে সক্ষম বলে জানা গেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র প্রায় অপ্রতিরোধ্য এবং এর ধ্বংসক্ষমতা ছোট পারমাণবিক অস্ত্রের মতো হতে পারে। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে, রাশিয়া এর ক্ষমতা বাড়িয়ে বলছে এবং এটি এখনো অনেকাংশে পরীক্ষামূলক পর্যায়ের অস্ত্র।
ইউক্রেনের দাবি, সাম্প্রতিক হামলায় ব্যবহৃত ওরেশনিক ক্ষেপণাস্ত্রে বিস্ফোরকবিহীন ডামি ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল। ফলে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার মূল উদ্দেশ্য ছিল সামরিক শক্তির প্রদর্শন এবং পশ্চিমা দেশগুলোর প্রতি সতর্কবার্তা দেওয়া।
বিশেষজ্ঞরা বলছেন, ওরেশনিক শুধু একটি সামরিক অস্ত্র নয়, বরং এটি রাজনৈতিক ও কৌশলগত বার্তারও অংশ। ইউক্রেনকে সমর্থন দেওয়া ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করাই এর অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
এমএসএম
What's Your Reaction?