রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয় ভাঙচুর

প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান-কে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন নেতাকর্মীরা। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গেলে একদল নেতাকর্মী জাগপার কার্যালয়ের টিনের বেড়া ভেঙে ফেলে এবং ভেতরের চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে তারা চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে রাশেদ প্রধান রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, “রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, তবে তা হতে হবে শালীনতার মধ্যে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করছি।” অন্যদিকে, জাগপার পক্ষ থেকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলটির পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী অভিযোগ করেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং তাদের কণ

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয় ভাঙচুর

প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান-কে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন নেতাকর্মীরা।

এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গেলে একদল নেতাকর্মী জাগপার কার্যালয়ের টিনের বেড়া ভেঙে ফেলে এবং ভেতরের চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে তারা চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে রাশেদ প্রধান রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, “রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, তবে তা হতে হবে শালীনতার মধ্যে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করছি।”

অন্যদিকে, জাগপার পক্ষ থেকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলটির পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী অভিযোগ করেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং তাদের কণ্ঠরোধের চেষ্টা। তিনি বলেন, “আমরা ভাঙচুরের নিন্দা জানাই এবং আইনি ব্যবস্থা নেবো।”

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব জানান, কার্যালয়ের দেয়াল, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হলেও কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়নি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow