রাশেদ প্রধানের পিএস জনি আটক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের কেউ কেউ রাশেদ প্রধানের গ্রেপ্তার দাবি করে তার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এদিকে শুক্রবার ওই কর্মসূচি চলাকালে পুলিশ জনি নন্দী নামে একজনকে আটক করেছে। জানা গেছে, জনি রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস)। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন রাশেদ প্রধানের বাড়িকে লক্ষ্য করে একদল ব্যক্তি ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। একই সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ জনিকে আটক করে। উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। কেউ কেউ রাশেদ প্রধানকে গ্রেপ্তারের দাবি তোলেন।

রাশেদ প্রধানের পিএস জনি আটক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের কেউ কেউ রাশেদ প্রধানের গ্রেপ্তার দাবি করে তার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এদিকে শুক্রবার ওই কর্মসূচি চলাকালে পুলিশ জনি নন্দী নামে একজনকে আটক করেছে। জানা গেছে, জনি রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস)।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন রাশেদ প্রধানের বাড়িকে লক্ষ্য করে একদল ব্যক্তি ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। একই সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ জনিকে আটক করে।

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। কেউ কেউ রাশেদ প্রধানকে গ্রেপ্তারের দাবি তোলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow