রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়। দেশটা কিছু খারাপ লোক নষ্ট করে ফেলেছে। এখন রাষ্ট্র মেরামতের পালা। আপনারা সংস্কার চাইলে ‘হ্যাঁ’ বাক্সে সিল দিন।’ রোববার (৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গ্রামগঞ্জে এভাবে নির্বাচনি প্রচারে নেমেছেন তিনি। মির্জা ফখরুল স্পষ্ট জানান, গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে। তবে এ ভোটই প্রমাণ করবে দেশের মানুষ পরিবর্তন চায় কি না। প্রচারের শুরু থেকে মির্জা ফখরুলের সাদামাটা প্রচারণা নজর কেড়েছে রাজনৈতিক মহলের। এর আগে গত ২৯ ডিসেম্বর এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়েছিল ঠাকুরগাঁও। বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গী করে একটি সাধারণ রিকশায় চেপে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। শীতের সকালে সে রিকশা যাত্রার পিছনে পায়ে হেঁটে গমন করেছিলেন কয়েকশো কর্মীসমর্থক। তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়। দেশটা কিছু খারাপ লোক নষ্ট করে ফেলেছে। এখন রাষ্ট্র মেরামতের পালা। আপনারা সংস্কার চাইলে ‘হ্যাঁ’ বাক্সে সিল দিন।’

রোববার (৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গ্রামগঞ্জে এভাবে নির্বাচনি প্রচারে নেমেছেন তিনি।

মির্জা ফখরুল স্পষ্ট জানান, গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে। তবে এ ভোটই প্রমাণ করবে দেশের মানুষ পরিবর্তন চায় কি না।

প্রচারের শুরু থেকে মির্জা ফখরুলের সাদামাটা প্রচারণা নজর কেড়েছে রাজনৈতিক মহলের। এর আগে গত ২৯ ডিসেম্বর এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়েছিল ঠাকুরগাঁও। বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গী করে একটি সাধারণ রিকশায় চেপে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। শীতের সকালে সে রিকশা যাত্রার পিছনে পায়ে হেঁটে গমন করেছিলেন কয়েকশো কর্মীসমর্থক।

তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow