রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে বারবার ফিরবে জুলাই: মঞ্জু 

ক্ষমতার মোহে যারা রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি এবং জনগণকে নিজেদের গোলাম মনে করবেন, তাদের বিরুদ্ধে ‘জুলাই’ বারবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, জুলাইয়ের শহীদেরা ১৯৭১ সালের শহীদদের প্রকৃত উত্তরসূরি। তারা জীবন ও রক্ত দিয়ে তারা তা প্রমাণ করেছেন।  শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরে জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির আয়োজিত প্রতীকী কফিন মিছিলের শুরুতে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান। মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাইয়ের শ্লোগান ছিল ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না’। যারা দেশকে নিজের বাপের সম্পত্তি ভাবতে শুরু করবে, তাদের বিরুদ্ধে জুলাই আমাদের আজীবন পথ দেখাবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নানা প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন, জুলাই আমাদের কী দিয়েছে? এই প্রশ্ন অবশ্যই আসবে, বারবার আসবে। আমাদেরও বারবার এর উত্তর দিতে হবে। আমরা কী চেয়েছিলাম, আর কী পেয়েছি—সেটি মিলিয়ে দেখতে হবে। জুলাইয়ের পর বিএনপি ও জ

রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে বারবার ফিরবে জুলাই: মঞ্জু 
ক্ষমতার মোহে যারা রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি এবং জনগণকে নিজেদের গোলাম মনে করবেন, তাদের বিরুদ্ধে ‘জুলাই’ বারবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, জুলাইয়ের শহীদেরা ১৯৭১ সালের শহীদদের প্রকৃত উত্তরসূরি। তারা জীবন ও রক্ত দিয়ে তারা তা প্রমাণ করেছেন।  শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরে জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির আয়োজিত প্রতীকী কফিন মিছিলের শুরুতে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান। মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাইয়ের শ্লোগান ছিল ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না’। যারা দেশকে নিজের বাপের সম্পত্তি ভাবতে শুরু করবে, তাদের বিরুদ্ধে জুলাই আমাদের আজীবন পথ দেখাবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নানা প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন, জুলাই আমাদের কী দিয়েছে? এই প্রশ্ন অবশ্যই আসবে, বারবার আসবে। আমাদেরও বারবার এর উত্তর দিতে হবে। আমরা কী চেয়েছিলাম, আর কী পেয়েছি—সেটি মিলিয়ে দেখতে হবে। জুলাইয়ের পর বিএনপি ও জামায়াত তাদের সবকিছুই অর্জন করেছে বলে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে ফেরার সুযোগ সৃষ্টি, লাখ লাখ নেতা–কর্মীর মুক্তি, জামায়াত–শিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনীতির অধিকার ফিরে পাওয়া এবং নির্বাচনে বিএনপি ও জামায়াতের ভালো ফলাফল—এসবই তাদের প্রাপ্তির অংশ। একই সঙ্গে জুলাইয়ে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের গঠিত নতুন রাজনৈতিক দলও সংসদে দ্বিতীয় বড় বিরোধী দল হয়েছে।  মঞ্জু বলেন, এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মূল দায়িত্ব এই তিন দলের ওপর অর্পিত হয়েছে। শহীদদের রক্তের দাবি হল, গণতান্ত্রিক সংস্কৃতির পথে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা। এসময় অতীতে পরাজিত রাজনৈতিক শক্তিগুলোকে নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দুই বছর পেরিয়ে গেলেও এখনো শহীদদের চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রকৃত শহীদদের স্বীকৃতি নিশ্চিত না হলে ইতিহাস বিকৃত হওয়ার সুযোগ তৈরি হয়। অবিলম্বে একটি স্বাধীন কমিটির মাধ্যমে প্রকৃত শহীদদের তালিকা চূড়ান্ত, ভুয়া নাম বাদ দেওয়া, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা এবং এ কাজে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে কার্যকরভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।  প্রতীকী কফিন মিছিলটি বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, নাইটিংগেল, পল্টন মোড় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শোক, শ্রদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, গাজীপুর মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুলতানা রাজিয়া, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাজাহান ব্যাপারী, ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ, গাজীপুর মহানগরের সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব শরীফ হোসেন, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow