রাষ্ট্রদূত মুশফিকের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে ডা. বিটু রাষ্ট্রদূতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুশফিকুল ফজল আনসারীর প্রতি দ্রুত সুস্থতার বার্তা পৌঁছে দেন। এসময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি রাষ্ট্রদূতের দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদেরও আশ্বস্ত করেন। জানা গেছে, বুকে ব্যথাজনিত সমস্যার কারণে মুশফিকুল ফজল আনসারীকে সোমবার বিকেল ৩টায় সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্

রাষ্ট্রদূত মুশফিকের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে ডা. বিটু রাষ্ট্রদূতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুশফিকুল ফজল আনসারীর প্রতি দ্রুত সুস্থতার বার্তা পৌঁছে দেন।

এসময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি রাষ্ট্রদূতের দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদেরও আশ্বস্ত করেন।

জানা গেছে, বুকে ব্যথাজনিত সমস্যার কারণে মুশফিকুল ফজল আনসারীকে সোমবার বিকেল ৩টায় সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করছেন।

কেএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow