রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। ভোটের জন্য ওই দিন দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে বৈঠকের আহ্বান করেছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।  মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।  প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ প্রদত্ত ক্ষমতাবলে স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন অর্থাৎ ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করছি।  রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য। এদিন দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এরই মধ্যে সরকারি ও ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। ভোটের জন্য ওই দিন দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে বৈঠকের আহ্বান করেছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। 

মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ প্রদত্ত ক্ষমতাবলে স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন অর্থাৎ ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করছি। 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য। এদিন দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এরই মধ্যে সরকারি ও ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow