‘রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন’

রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘যারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আজ সংবিধানের সমালোচনা করছেন, তারা আসলে স্ব-বিরোধিতায় ভুগছেন।’ রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় জুলাই সনদ ও সংবিধান সংশোধন-সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন জুলাই সনদ ও সংস্কার পরিষদের ওপর আনীত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংবিধানের কার্যকারিতা এবং বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে কড়া বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাউদ্দিন আহমেদ বলেন, ‘কে বলেছে, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা যাবে না? এটা এমন বিষয় নয় যে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারব না। তিনি এ দেশের রাষ্ট্রপতি। আপনারা (বিরোধী দল) তো তার কাছেই একসময় উপদেষ্টা হিসেবে বা অন্যান্য পদে শপথ নিয়েছেন।’ তিনি বলেন, ‘সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তপশিল অনুযায়ী, প্রত্যেক সদস্য যথাযথভাবে শপথ গ্রহণ করেছেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেওয়ার প্রক্রিয়াটিও সম্পূর্ণ সাংবিধানিক ছিল

‘রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন’

রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘যারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আজ সংবিধানের সমালোচনা করছেন, তারা আসলে স্ব-বিরোধিতায় ভুগছেন।’

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় জুলাই সনদ ও সংবিধান সংশোধন-সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এদিন জুলাই সনদ ও সংস্কার পরিষদের ওপর আনীত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংবিধানের কার্যকারিতা এবং বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে কড়া বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘কে বলেছে, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা যাবে না? এটা এমন বিষয় নয় যে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারব না। তিনি এ দেশের রাষ্ট্রপতি। আপনারা (বিরোধী দল) তো তার কাছেই একসময় উপদেষ্টা হিসেবে বা অন্যান্য পদে শপথ নিয়েছেন।’

তিনি বলেন, ‘সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তপশিল অনুযায়ী, প্রত্যেক সদস্য যথাযথভাবে শপথ গ্রহণ করেছেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেওয়ার প্রক্রিয়াটিও সম্পূর্ণ সাংবিধানিক ছিল।’

সংসদ অধিবেশন আহ্বান এবং রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুচ্ছেদ ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়েছেন এবং স্থান নির্ধারণ করেছেন। বর্তমানে রাষ্ট্রপতি ভাষণের ওপর যে আলোচনা চলছে, সেটিও সংবিধান মেনেই হচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow