রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গুজবে বিশ্বাস করি না। পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আর এটা তো রাষ্ট্রপতির কথা। গুজব দিয়ে কিছু বলা যাবে না।’ তিনি আরও বলেন, ‘পুরো বিশ্বই কোনো না কোনোভাবে গণতন্ত্রের চ্যালেঞ্জের মুখে। কিন্তু আমরা সবসময়ই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেছি।’ মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জনজবাবদিহিতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই চিকিৎসার জন্য যাওয়া থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার দেশে ফিরেছেন জাতীয় সং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গুজবে বিশ্বাস করি না। পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আর এটা তো রাষ্ট্রপতির কথা। গুজব দিয়ে কিছু বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘পুরো বিশ্বই কোনো না কোনোভাবে গণতন্ত্রের চ্যালেঞ্জের মুখে। কিন্তু আমরা সবসময়ই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেছি।’

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জনজবাবদিহিতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই চিকিৎসার জন্য যাওয়া থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল তার।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানায়, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন। সূত্রের বরাতে তারা জানিয়েছে, গত মঙ্গলবারই তিনি প্রধানমন্ত্রীকে এ সিদ্ধান্তের কথা জানান এবং শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রয়টার্সের সঙ্গে কথা বলা তিনটি সূত্রই নাম প্রকাশে অনিচ্ছুক ছিল। রাষ্ট্রপতির মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের কাছেও মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্স আরও জানিয়েছে, স্থায়ীভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow