রাসায়নিক রঙ-পোড়া তেলে খাবার তৈরি, বগুড়ায় বেকারিকে জরিমানা

বগুড়ার ফুলবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে এক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মগলিশপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। খাবারে ব্যবহার হচ্ছে অননুমোদিত রাসায়নিক রঙ এবং পোড়া তেল। কাগজ দিয়ে কেক তৈরি এবং নকল মোড়কে মিথ্যা তথ্য ব্যবহার করে পণ্য বাজারজাত করতে দেখা যায়। পাশাপাশি কারখানার কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ না থাকায় ‘সাগর বেকারি’ নামের ওই কারখানাকে এ জরিমানা করা হয়। বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদান ব্যবহার করায় জরিমানা করা হয়েছে।’ এফএ/এএসএম

রাসায়নিক রঙ-পোড়া তেলে খাবার তৈরি, বগুড়ায় বেকারিকে জরিমানা

বগুড়ার ফুলবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে এক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মগলিশপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। খাবারে ব্যবহার হচ্ছে অননুমোদিত রাসায়নিক রঙ এবং পোড়া তেল। কাগজ দিয়ে কেক তৈরি এবং নকল মোড়কে মিথ্যা তথ্য ব্যবহার করে পণ্য বাজারজাত করতে দেখা যায়। পাশাপাশি কারখানার কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ না থাকায় ‘সাগর বেকারি’ নামের ওই কারখানাকে এ জরিমানা করা হয়।

বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদান ব্যবহার করায় জরিমানা করা হয়েছে।’

এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow