রাস্তার কাজে অনিয়মে বাধা, প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে যান উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম। এ সময় ঠিকাদার তাকে বাঁশ নিয়ে তাড়া করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের দায়িত্ব পায় বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ কোটি ৬৩ লাখ টাকা। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সড়কের নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন। গতকাল রোববার এলাকাবাসী কাজে অনিয়মের অভিযোগে বাধা প্রদান করেন। খবর পেয়ে সোমবার এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এ সময় উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন। নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, এ ঘটনায় ভুক্তভোগ

রাস্তার কাজে অনিয়মে বাধা, প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে যান উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম। এ সময় ঠিকাদার তাকে বাঁশ নিয়ে তাড়া করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের দায়িত্ব পায় বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ কোটি ৬৩ লাখ টাকা। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সড়কের নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন। গতকাল রোববার এলাকাবাসী কাজে অনিয়মের অভিযোগে বাধা প্রদান করেন। খবর পেয়ে সোমবার এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এ সময় উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন।

নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, এ ঘটনায় ভুক্তভোগী এলজিইডির নবীনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় অভিযোগ দায়ের করবেন।

এদিকে ভাইরাল হওয়া ভিডিও এবং অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত ঠিকাদার লোকমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। হামলার ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow