রাস্তায় দাঁড়িয়ে নুডলস খেলেন বিশ্বের শীর্ষ কোম্পানির সিইও

চীনের রাজধানী বেইজিংয়ের একটি নুডলসের দোকানে বিলিয়নিয়ার জেনসেন হুয়াংয়ের সফর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের শীর্ষ কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার ওই সফরের পরদিনই দোকানটি লেদার জ্যাকেট পরা যুদ্ধের দেবতা নামে বিশেষ একটি সেট মেনু চালু করেছে। গত ১৫ মে মধ্য বেইজিংয়ের নানলুওগু বাণিজ্যিক এলাকায় অবস্থিত ফাংঝুয়ানচ্যাং নম্বর ৬৯ বেইজিং ফ্রাইড সস নুডলস দোকানের বাইরে হুয়াংকে বড় একটি নুডলসের বাটি হাতে নিয়ে চপস্টিক দিয়ে খেতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দোকানে অতিরিক্ত ভিড় থাকায় তিনি সহকারীদের সঙ্গে বাইরে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে খাবার উপভোগ করেন। হুয়াং চীনে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দলের অংশ হিসেবে, যারা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিনি যে খাবারটি খান, সেটি ছিল দোকানটির জনপ্রিয় ‘ব্ল্যাক পিগ পোর্ক সস নুডলস’। বেইজিং নিউজের তথ্য অনুযায়ী, এক বাটি নুডলসের দাম ৩৮ ইউয়ান (প্রায় ৬ মার্কিন ডলার)। তবে হুয়াংকে সেটি বিনামূল্যে পরিবেশন করা হয়। ঝা জিয়াং মিয়ান বা বেইজিং ফ্রাইড সস নুডলস শহরটির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এটি শূ

রাস্তায় দাঁড়িয়ে নুডলস খেলেন বিশ্বের শীর্ষ কোম্পানির সিইও

চীনের রাজধানী বেইজিংয়ের একটি নুডলসের দোকানে বিলিয়নিয়ার জেনসেন হুয়াংয়ের সফর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের শীর্ষ কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার ওই সফরের পরদিনই দোকানটি লেদার জ্যাকেট পরা যুদ্ধের দেবতা নামে বিশেষ একটি সেট মেনু চালু করেছে।

গত ১৫ মে মধ্য বেইজিংয়ের নানলুওগু বাণিজ্যিক এলাকায় অবস্থিত ফাংঝুয়ানচ্যাং নম্বর ৬৯ বেইজিং ফ্রাইড সস নুডলস দোকানের বাইরে হুয়াংকে বড় একটি নুডলসের বাটি হাতে নিয়ে চপস্টিক দিয়ে খেতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দোকানে অতিরিক্ত ভিড় থাকায় তিনি সহকারীদের সঙ্গে বাইরে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে খাবার উপভোগ করেন।

হুয়াং চীনে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দলের অংশ হিসেবে, যারা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন।

তিনি যে খাবারটি খান, সেটি ছিল দোকানটির জনপ্রিয় ‘ব্ল্যাক পিগ পোর্ক সস নুডলস’। বেইজিং নিউজের তথ্য অনুযায়ী, এক বাটি নুডলসের দাম ৩৮ ইউয়ান (প্রায় ৬ মার্কিন ডলার)। তবে হুয়াংকে সেটি বিনামূল্যে পরিবেশন করা হয়।

ঝা জিয়াং মিয়ান বা বেইজিং ফ্রাইড সস নুডলস শহরটির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এটি শূকরের মাংসের সস ও মচমচে সবজি দিয়ে পরিবেশন করা হয়।

খাবার খাওয়ার সময় হুয়াং অন্য অতিথিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলেন। তিনি চীনা ভাষায় জিজ্ঞেস করেন, আপনারা কি আগে এখানে খেয়েছেন?

নুডলসের স্বাদ নিয়ে প্রশংসা করে তিনি বলেন, হাও ছি, যার অর্থ সুস্বাদু। পরে তিনি আরও বলেন, খুবই ভালো।

তাকে সাত ইউয়ান মূল্যের এক কাপ দইও পরিবেশন করা হয়। খাবার শেষে তিনি কিছু প্যাকেটজাত খাবার নিয়ে গাড়িতে করে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরদিন রেস্তোরাঁটি লেদার জ্যাকেট পরা যুদ্ধের দেবতা নামে নতুন একটি সেট মেনু চালু করে।

সবসময় নিজের পরিচিত কালো লেদার জ্যাকেট পরার কারণে চীনে হুয়াংকে স্নেহভরে লেদার জ্যাকেট পরা যুদ্ধের দেবতা বলা হয়।

দোকানটির ব্যবস্থাপক জিয়াং পানপান জানান, হুয়াংয়ের সফরের পর ব্যবসা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন ক্রেতাদের অন্তত আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

জিয়াং আরও জানান, গত বছরও হুয়াং বেইজিংয়ের আরেকটি শাখায় এই নুডলস খেয়েছিলেন।

বেইজিংয়ের রাস্তায় হুয়াংয়ের উপস্থিতি অনলাইনে ব্যাপক সাড়া ফেলে। এ সম্পর্কিত ভিডিও ও ছবি প্রায় ২০ কোটি বার দেখা হয়েছে।

সূত্র: দ্য সাউথ চায়না মোনিং পোস্ট

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow