রাহুলের বাড়িতে ছুটে গেলেন প্রসেনজিৎ, শোকে স্তব্ধ পরিবেশ
টলিউডে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে নেমে এসেছে গভীর শোক। এই শোকের আবহে বিজয়গড়ে রাহুলের বাসায় একে একে উপস্থিত হচ্ছেন তার সহকর্মী ও পরিচিতজনরা। এদিন রাহুলের বাড়িতে যান বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি রাহুলের মা, সন্তান সহজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক। রাহুল ও প্রসেনজিৎ একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন। সিনিয়র হিসেবে প্রসেনজিতকে সবসময় সম্মান করতেন রাহুল, আর প্রসেনজিৎও তাকে স্নেহের ছায়ায় আগলে রাখতেন বলে জানা যায়। রাহুলের উপস্থাপনায় ‘সহজ কথা’ নামের শোতেও অতিথি হয়েছিলেন প্রসেনজিৎ। সেই সহকর্মীর এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত ‘বুম্বাদা’। রাহুলের বাড়িতে প্রসেনজিতের উপস্থিতির সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরিবার ও ঘনিষ্ঠজনদের চোখে জল দেখা যায়, আর পুরো এলাকা জুড়েই নেমে আসে নীরব শোকের ছায়া। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, শোকের ছায়া নেমে এসেছে পুরো টলিউড ইন্ডাস্ট্রিতে। রোববার বিকেলে দুঃ
টলিউডে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে নেমে এসেছে গভীর শোক। এই শোকের আবহে বিজয়গড়ে রাহুলের বাসায় একে একে উপস্থিত হচ্ছেন তার সহকর্মী ও পরিচিতজনরা।
এদিন রাহুলের বাড়িতে যান বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি রাহুলের মা, সন্তান সহজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক।
রাহুল ও প্রসেনজিৎ একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন। সিনিয়র হিসেবে প্রসেনজিতকে সবসময় সম্মান করতেন রাহুল, আর প্রসেনজিৎও তাকে স্নেহের ছায়ায় আগলে রাখতেন বলে জানা যায়। রাহুলের উপস্থাপনায় ‘সহজ কথা’ নামের শোতেও অতিথি হয়েছিলেন প্রসেনজিৎ। সেই সহকর্মীর এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত ‘বুম্বাদা’।
রাহুলের বাড়িতে প্রসেনজিতের উপস্থিতির সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরিবার ও ঘনিষ্ঠজনদের চোখে জল দেখা যায়, আর পুরো এলাকা জুড়েই নেমে আসে নীরব শোকের ছায়া।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, শোকের ছায়া নেমে এসেছে পুরো টলিউড ইন্ডাস্ট্রিতে। রোববার বিকেলে দুঃসংবাদ পেয়েই রাহুলের মায়ের সঙ্গে দেখা করতে আসেন সুদীপ্তা চক্রবর্তী, নীলঞ্জনা শর্মা, দেবলীনা দত্ত, সৌম্য মুখোপাধ্যায়, অমিত দাস, সোহিনী সরকার, সৌরভ দাস, শোভন গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ প্রমুখ। সহকর্মীরা তার স্মৃতি ও কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।
এলআইএ
What's Your Reaction?