রাহুলের মৃত্যুর শোক বুকে নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা

স্বামী হারানোর শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার ১০ এপ্রিল শমীক রায় চৌধুরীর ‘তারকাটা’ সিরিজের শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন দিন তিনেকের মতো বাকি রয়েছে সিরিজটির শুটিং। ১০ ১১ ও ১৩ এপ্রিল শুটিং হবে। ১০ এপ্রিল শুটিংয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। বাকি দিনের শুটিংয়ে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি। বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির শুটিং হচ্ছে। সিরিজটির শুটিং শুরুর কথা নিশ্চিত করেছেন পরিচালক শমীক রায়ও। যদিও শুটিং নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তিনি। শুধু জানিয়েছেন তিনি শটে আছেন। সিরিজটি প্রযোজনা করছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তাকে ঘিরেই গড়ে উঠেছে গল্প। এতে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা ছাড়াও শুটিংয়ে যোগ দিয়েছেন দেবেশ রায় চৌধুরী ও আয়ুশ দাস প্রমুখ। তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow