রাহুলের ময়নাতদন্তে যা জানা গেল

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পুরো বিনোদন দুনিয়া। সোমবার (৩০মার্চ) তমলুক হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে এই প্রতিভাবান অভিনেতার। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হাসপাতাল সূত্রে পাওয়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, রাহুল দীর্ঘক্ষণ পানির তলায় নিমজ্জিত ছিলেন। ফলে তার ফুসফুসে অত্যধিক পরিমাণে বালি ও নোনা জল জমে যায়, যার প্রভাবে ফুসফুসটি স্বাভাবিক আয়তনের তুলনায় প্রায় দ্বিগুণ ফুলে উঠেছিল।  চিকিৎসকদের মতে, মাত্র অল্প সময় জলের নিচে থাকলে ফুস্ফুসে এতটা পানি জমা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, অন্তত ঘণ্টাখানেক তিনি পানির তলায় ছিলেন। এমনকি তার খাদ্যনালির ভেতরেও বালি ও পানি পাওয়া গিয়েছে। শরীরে অ্যালকোহলের উপস্থিতি ছিল কি না, তা নিশ্চিত করতে ভিসেরা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রোববার (২৯ মার্চ) দুর্ঘটনার পর থেকেই রাহুলের মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা রহস্যের। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ঠিক কী ঘটেছিল,

রাহুলের ময়নাতদন্তে যা জানা গেল
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পুরো বিনোদন দুনিয়া। সোমবার (৩০মার্চ) তমলুক হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে এই প্রতিভাবান অভিনেতার। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হাসপাতাল সূত্রে পাওয়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, রাহুল দীর্ঘক্ষণ পানির তলায় নিমজ্জিত ছিলেন। ফলে তার ফুসফুসে অত্যধিক পরিমাণে বালি ও নোনা জল জমে যায়, যার প্রভাবে ফুসফুসটি স্বাভাবিক আয়তনের তুলনায় প্রায় দ্বিগুণ ফুলে উঠেছিল।  চিকিৎসকদের মতে, মাত্র অল্প সময় জলের নিচে থাকলে ফুস্ফুসে এতটা পানি জমা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, অন্তত ঘণ্টাখানেক তিনি পানির তলায় ছিলেন। এমনকি তার খাদ্যনালির ভেতরেও বালি ও পানি পাওয়া গিয়েছে। শরীরে অ্যালকোহলের উপস্থিতি ছিল কি না, তা নিশ্চিত করতে ভিসেরা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রোববার (২৯ মার্চ) দুর্ঘটনার পর থেকেই রাহুলের মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা রহস্যের। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।  তদন্তের স্বার্থে শুটিংয়ের ক্যামেরাটি ইতিপূর্বেই বাজেয়াপ্ত করা হয়েছে। মনে করা হচ্ছে, দুর্ঘটনার আগের মুহূর্তগুলো ওই ক্যামেরায় ধরা থাকতে পারে, যা মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সহায়ক হবে। এদিকে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর তমলুক হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছে রাহুলের লাশবাহী গাড়ি। এ সময় তার সঙ্গে রয়েছেন অভিনেতার ব্যক্তিগত গাড়িচালক এবং সিরিয়ালের প্রোডাকশন ম্যানেজারসহ ঘনিষ্ঠ পরিজনেরা।  জানা যায়, হাসপাতাল থেকে সরাসরি বাড়িতেই আনা হবে রাহুলকে। এরপর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে এই জনপ্রিয় অভিনেতার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow