রায় কার্যকরে বিলম্ব হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা মামলার ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনবে এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হবে। ডেথ রেফারেন্স শুনানির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে কার্যকর করতে আর কোনো সময়ের বিলম্ব হবে না। রোববার (৭ জুন) দুপুরে পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার রায়ের পর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন সেটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। সাধারণত ডেথ রেফারেন্সের শুনানি সিরিয়াল অনুযায়ী হয়- আগেরটা আগে, পরেরটা পরে। তবে ব্যতিক্রম হিসেবেও দুই-একটি ঘটনা ঘটেছে। সালাহউদ্দিন আহমদ বলেন, আমরাও বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনবো এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে বলব, যাতে এই হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানিটা আইনানুগভাবে কিছুটা এগিয়ে আনা যায়। তিনি আরও বলেন, ডেথ রেফারেন্স শুনানির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে কার্যকর করতে আর কোনো স

রায় কার্যকরে বিলম্ব হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা মামলার ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনবে এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হবে। ডেথ রেফারেন্স শুনানির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে কার্যকর করতে আর কোনো সময়ের বিলম্ব হবে না।

রোববার (৭ জুন) দুপুরে পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার রায়ের পর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন সেটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। সাধারণত ডেথ রেফারেন্সের শুনানি সিরিয়াল অনুযায়ী হয়- আগেরটা আগে, পরেরটা পরে। তবে ব্যতিক্রম হিসেবেও দুই-একটি ঘটনা ঘটেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরাও বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনবো এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে বলব, যাতে এই হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানিটা আইনানুগভাবে কিছুটা এগিয়ে আনা যায়।

তিনি আরও বলেন, ডেথ রেফারেন্স শুনানির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে কার্যকর করতে আর কোনো সময়ের বিলম্ব হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পল্লবীর শিশু হত্যা মামলা দেশের বিচারিক ইতিহাস ও পুলিশের তদন্ত কার্যক্রমে একটি ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি দাবি করেন, চাঞ্চল্যকর এ মামলায় দ্রুত ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন ও চার্জশিট দাখিলের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রমে সহায়তা করা হয়েছে।

তিনি বলেন, আদালত রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে ঈদের ছুটির মধ্যেও কার্যক্রম পরিচালনা করেছেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী, সাক্ষ্য-প্রমাণ, ডিএনএ টেস্ট ও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ সবকিছু মিলিয়ে মামলাটি প্রমাণে আমরা সক্ষম হয়েছি। আদালত ন্যায়বিচার করেছেন।

একই সঙ্গে এই হত্যা মামলাসহ সাম্প্রতিক কয়েকটি আলোচিত মামলার তদন্তে ভূমিকার জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow