রায়গঞ্জে কৃষিজমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড, ৭ টি ট্রাক জব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি করার দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেন। এর আগে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, মো. নাসিম, মো. আব্দুল খালেক, তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম এবং উল্লাপাড়া উপজেলার মেরাজুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে দুই মাস করে, একজনকে চার মাস ও একজনকে এক মাস করে মোট ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি আইনত অপরাধ। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জে কৃষিজমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড, ৭ টি ট্রাক জব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি করার দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেন। এর আগে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, মো. নাসিম, মো. আব্দুল খালেক, তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম এবং উল্লাপাড়া উপজেলার মেরাজুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে দুই মাস করে, একজনকে চার মাস ও একজনকে এক মাস করে মোট ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি আইনত অপরাধ। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow