রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবাড়িয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মোঃ জুয়েল রানা, আব্দুল ওহাব ও বাবু তালুকদার বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান তার বৈধ জমিতে বিধিমোতাবেক নিয়োগকৃত ঠিকাদার গোবিন্দ কুমার রায়কে দিয়ে মাটি ভরাটের কাজ করাচ্ছিলেন। কিন্তু পাঙ্গাসী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান ভুট্টো চাঁদা দাবি করেন। চাহিদা মোতাবেক চাঁদা না দেওয়ায় ভুট্টো বাহিনী ঠিকাদার গোবিন্দ কুমার রায়ের উপর হামলা চালায়। বক্তারা অবিলম্বে বিএনপি নেতা কামরুজ্জামান ভুট্টোকে দল থেকে বহিষ্কার এবং প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থার দাবি জানান। মানববন্ধন পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবাড়িয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মোঃ জুয়েল রানা, আব্দুল ওহাব ও বাবু তালুকদার বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান তার বৈধ জমিতে বিধিমোতাবেক নিয়োগকৃত ঠিকাদার গোবিন্দ কুমার রায়কে দিয়ে মাটি ভরাটের কাজ করাচ্ছিলেন। কিন্তু পাঙ্গাসী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান ভুট্টো চাঁদা দাবি করেন। চাহিদা মোতাবেক চাঁদা না দেওয়ায় ভুট্টো বাহিনী ঠিকাদার গোবিন্দ কুমার রায়ের উপর হামলা চালায়।
বক্তারা অবিলম্বে বিএনপি নেতা কামরুজ্জামান ভুট্টোকে দল থেকে বহিষ্কার এবং প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থার দাবি জানান। মানববন্ধন পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?