রিজার্ভ আরও বাড়ল
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন বা ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
আরিফ হোসেন খান বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, যার পরিমাণ ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।’
এর আগে ৩০ জুন পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৫৬১ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।