রিহ্যাব নির্বাচন আজ, ২৯ পদের বিপরীতে ৭৭ প্রার্থী
# ত্রিমুখী লড়াই প্রার্থীদের, নতুন নেতৃত্ব আনবেন সদস্যরা
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে। প্রথমবারের মতো সভাপতি, ৬ সহ-সভাপতি ও ১৯ পরিচালক পদে সরাসরি ভোট হতে যাচ্ছে সংগঠনটিতে। মোট ২৯টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন প্রার্থী। এর ফলে আবাসন খাতজুড়েই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনি আমেজ।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচনে মোট ভোটার ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন এবং চট্টগ্রামের ৬১ জন ভোটার রয়েছেন।
খাত সংশ্লিষ্টদের মতে, এবারের রিহ্যাব নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গঠিত হলে দেশের আবাসন খাত আরও গতিশীল হবে এবং সদস্যদের স্বার্থ সুরক্ষায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
নির্বাচনি বিশ্লেষণে দেখা যাচ্ছে, সদস্যদের মধ্যে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেলের প্রতি সমর্থন তুলনামূলকভাবে বেশি। বর্তমান কম