রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইটের দাবি প্রবাসীদের

রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা, বিশেষ করে সিলেট বিভাগের মানুষদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা—রিয়াদ থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর দাবিতে এ আয়োজন করা হয়। শনিবার (৯ মে) সৌদি আরবের রিয়াদে একটি অভিজাত হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আব্দুল আজিজ মাসুক। বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক, কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা শাহাবুদ্দীন, যুগ্ম আহ্বায়ক আলীম উদ্দীন মাহমুদ, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি মৌলানা শাহেদ আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, আনজুমানে আল ইসলাহর সভাপতি ওয়ালিউর রহমান মানিক, কুলাউড়া প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বুলবুল আহমদ এবং কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা আবুল কালাম, ফারুক রশীদ চৌধুরীসহ সৌদি আরবের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির সহযুগ্ম সচিব মিছবাহ তফাদার ও ওয়াদুদ আহমদ। বক্তারা বলেন, সৌদি আরবে লক্ষাধিক সিল

রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইটের দাবি প্রবাসীদের

রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা, বিশেষ করে সিলেট বিভাগের মানুষদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা—রিয়াদ থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর দাবিতে এ আয়োজন করা হয়।

শনিবার (৯ মে) সৌদি আরবের রিয়াদে একটি অভিজাত হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আব্দুল আজিজ মাসুক।

বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক, কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা শাহাবুদ্দীন, যুগ্ম আহ্বায়ক আলীম উদ্দীন মাহমুদ, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি মৌলানা শাহেদ আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, আনজুমানে আল ইসলাহর সভাপতি ওয়ালিউর রহমান মানিক, কুলাউড়া প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বুলবুল আহমদ এবং কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা আবুল কালাম, ফারুক রশীদ চৌধুরীসহ সৌদি আরবের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির সহযুগ্ম সচিব মিছবাহ তফাদার ও ওয়াদুদ আহমদ।
বক্তারা বলেন, সৌদি আরবে লক্ষাধিক সিলেটি প্রবাসী রয়েছেন, যাদের অধিকাংশকে বাড়ি ফেরার সময় ভিন্ন ভিন্ন পথে (দুবাই, দোহা কিংবা কুয়েত হয়ে) ঘুরে যেতে হয়, বা চট্টগ্রাম ও ঢাকা গিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সরাসরি ফ্লাইট চালু হলে সময়, খরচ ও ভোগান্তি অনেকটাই কমবে। তারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে রিয়াদ-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow