রুমিন ফারহানার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি জোট

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ৪১ টি কেন্দ্রে রুমিন ফারহানা ভোট পেয়েছেন ৩৬ হাজার ৭৫৯। এ পর্যন্ত তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২৫ হাজার ৮২১ ভোট। এদিকে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৩০৮ ভোট। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হলে আসনের সামগ্রিক পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচন কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল ঘোষণা করা হবে।

রুমিন ফারহানার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি জোট

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ৪১ টি কেন্দ্রে রুমিন ফারহানা ভোট পেয়েছেন ৩৬ হাজার ৭৫৯।

এ পর্যন্ত তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২৫ হাজার ৮২১ ভোট।

এদিকে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৩০৮ ভোট।

বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হলে আসনের সামগ্রিক পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow