রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে, বাড়ছে সুদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হয়েছে ২৯ এপ্রিল। বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ। জাতীয় গ্রিডে এখান থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পেতে সময় লাগবে প্রায় ১০ মাস। এর আগেই প্রকল্পে কিছু কাটছাঁট হচ্ছে। সার্বিকভাবে ব্যয় কমেছে দুই হাজার কোটি টাকার বেশি। পাশাপাশি বাড়ছে সুদ।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইভাকুয়েশনের (নিরাপদে গ্রিডে স্থানান্তর করার প্রক্রিয়া) জন্য সঞ্চালন অবকাঠামো উন্নয়ন প্রকল্প সংশোধন করা হচ্ছে। এখন একনেকে পাস হওয়ার অপেক্ষা।
ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য নেওয়া এ প্রকল্পে বৈদেশিক ঋণে সুদ বাড়ছে ৮২৬ কোটি টাকা। কিছু ক্ষেত্রে ব্যয় বাড়ানো হয়েছে। আবার কমানো হয়েছে কিছু ক্ষেত্রে। তবে সব মিলিয়ে প্রকল্পে সামগ্রিক ব্যয় কমছে দুই হাজার ৩২৯ কোটি টাকা। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের অবকাঠামোগত অগ্রগতি ৯৮ দশমিক ৮০ শতাংশ।
দফায় দফায় বেড়েছে মেয়াদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল প্রকল্পটি শুরু হয় ২০১৮ সালের এপ্রিল মাসে। ডিসেম্বর ২০২২ নাগাদ সম্পন্ন