রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা, প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ যশোরে গ্রেপ্তার
খুলনার রূপসায় ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শ্যুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ জানায়, স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করে। তিনি রূপসা থানায় দায়ের করা ফখরুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন মেসার্স রূপসা ব্রিকসের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার রাতে পিস্তল দিয়ে ফখরুল ইসলামকে গুলি করার বিষয়েও
খুলনার রূপসায় ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শ্যুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করে। তিনি রূপসা থানায় দায়ের করা ফখরুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন মেসার্স রূপসা ব্রিকসের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার রাতে পিস্তল দিয়ে ফখরুল ইসলামকে গুলি করার বিষয়েও তিনি স্বীকারোক্তি দিয়েছেন বলে দাবি করেছে র্যাব। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, ৫ আগস্টের আগে ইব্রাহিম রূপসা ব্রিকসে চাকরি করতেন। ৫ আগস্টের পর তিনি চাকরি ছেড়ে চলে যান। চাকরির সুবাদে ইটভাটার অনেকের সঙ্গে তার পরিচয় ছিল। এ কারণে চাকরি ছাড়ার পরও তিনি মাঝে মাঝে ইটভাটায় আসতেন। তার অস্থায়ী ঠিকানা খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় এবং স্থায়ী ঠিকানা যশোরের বালিয়াডাঙ্গা এলাকায়।
গ্রেপ্তারকৃত ইব্রাহিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে সোমবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। তার বিরুদ্ধে খুলনার খানজাহান আলী থানায় একটি মাদক মামলা রয়েছে। ২০২২ সালে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
What's Your Reaction?