রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও সাব্বির হোসেন খান

আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন বর্তমানে রিয়েল এস্টেট খাতের আইকন সাব্বির হোসেন খাঁন।  মঙ্গলবার (৭ এপ্রিল) রূপায়ণ গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস তাকে নতুন এ পদে পদায়ন করে। এর আগে সাব্বির হোসেন খাঁন রূপায়ণ ‘হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সিইও হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।  এছাড়া ডরিন ডেভেলপমেন্টস লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চপদে কাজ করেন কনকর্ড ও র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেডে।  দেশের আবাসন খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে নির্মাণ, সেলস অ্যান্ড মার্কেটিং, কাস্টমার সার্ভিসসহ ব্যবস্থাপনা পরিচালনায় ৩২ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।  দায়িত্ব পেয়ে সাব্বির হোসেন খাঁন বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও নির্মাণসামগ্রীর আকাশছোঁয়া দামের কারণে অন্যান্য খাতের মতো চ্যালেঞ্জের মধ্যে আছে আবাসন শিল্প। এতসবের মধ্যেও আন্তর্জাতিক মানের আর্কিটেকচারাল ডিজাইনের মাধ্যমে মেগা গেটেড কমিউনিটিসহ আধুনিক বিশ্বমানের প্রক

রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও সাব্বির হোসেন খান

আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন বর্তমানে রিয়েল এস্টেট খাতের আইকন সাব্বির হোসেন খাঁন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রূপায়ণ গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস তাকে নতুন এ পদে পদায়ন করে। এর আগে সাব্বির হোসেন খাঁন রূপায়ণ ‘হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সিইও হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। 

এছাড়া ডরিন ডেভেলপমেন্টস লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চপদে কাজ করেন কনকর্ড ও র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেডে। 

দেশের আবাসন খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে নির্মাণ, সেলস অ্যান্ড মার্কেটিং, কাস্টমার সার্ভিসসহ ব্যবস্থাপনা পরিচালনায় ৩২ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 

দায়িত্ব পেয়ে সাব্বির হোসেন খাঁন বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও নির্মাণসামগ্রীর আকাশছোঁয়া দামের কারণে অন্যান্য খাতের মতো চ্যালেঞ্জের মধ্যে আছে আবাসন শিল্প। এতসবের মধ্যেও আন্তর্জাতিক মানের আর্কিটেকচারাল ডিজাইনের মাধ্যমে মেগা গেটেড কমিউনিটিসহ আধুনিক বিশ্বমানের প্রকল্প নির্মাণ করছে রূপায়ণ গ্রুপ। আর তাই রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow