রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে রূপায়ণ হাউজিংয়ের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান এবং ডক্টরস ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।  এসময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, দেশবরেণ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।  ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল, প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. এম. এ. বাকী, ফাউন্ডার ডা. নিরুপম দাস, উপদেষ্টা ডা. এ. এম. পারভেজ রহিম, উপদেষ্টা ডা. হালিদা হানুম আখতার প্রমুখ। রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা, সমর্থন এবং দীর্ঘদিনের অংশীদারিত্বই রূপায়ণ গ্রুপের মূল শক্তি। এ আয়োজন শু

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে রূপায়ণ হাউজিংয়ের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান এবং ডক্টরস ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। 

এসময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, দেশবরেণ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। 

ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল, প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. এম. এ. বাকী, ফাউন্ডার ডা. নিরুপম দাস, উপদেষ্টা ডা. এ. এম. পারভেজ রহিম, উপদেষ্টা ডা. হালিদা হানুম আখতার প্রমুখ।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা, সমর্থন এবং দীর্ঘদিনের অংশীদারিত্বই রূপায়ণ গ্রুপের মূল শক্তি। এ আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; এটি পারস্পরিক বিশ্বাস, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য উদ্‌যাপন।’

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান বলেন, ‘রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সবসময় বিশ্বাস, আস্থা, উদ্ভাবন ও উৎকর্ষের মাধ্যমে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদী ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ আয়োজন দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি অর্থবহ সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow