রেকর্ড বিদেশি শিক্ষার্থী, উচ্চশিক্ষার নতুন গন্তব্য যখন নিউজিল্যান্ড

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে নতুন রেকর্ড গড়েছে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো। ২০২৫ সালে দেশটির আটটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর ভর্তি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা খাত ক্রমশ উচ্চশিক্ষাকেন্দ্রিক হয়ে উঠছে, যা নিউজিল্যান্ডের শিক্ষা রপ্তানি বৃদ্ধির কৌশলকে নতুন গতি দিয়েছে। নিউজিল্যান্ডের শিক্ষা সংস্থা এডুকেশন নিউজিল্যান্ড (ইএনজেড) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটির আটটি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৮ হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এটি ২০২৪ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি ও করোনা মহামারির আগের সর্বোচ্চ বছর ২০১৯ সালের তুলনায় ১২ শতাংশ বেশি। বিদেশি শিক্ষার্থীদের বড় অংশ এখন বিশ্ববিদ্যালয়মুখী পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে নিউজিল্যান্ডে বিদেশি শিক্ষার্থীদের ৪১ শতাংশই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অথচ ২০১৯ সালে এই হার ছিল ২৯ শতাংশ ও ২০১৬ সালে ছিল মাত্র ২১ শতাংশ। ইএনজেডের তথ্য অনুযায়ী, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার ক্ষেত্রে উচ্চশিক্ষা খাত অন্যান্য শিক্ষা খাতের তুলনায়

রেকর্ড বিদেশি শিক্ষার্থী, উচ্চশিক্ষার নতুন গন্তব্য যখন নিউজিল্যান্ড

বিদেশি শিক্ষার্থী আকর্ষণে নতুন রেকর্ড গড়েছে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো। ২০২৫ সালে দেশটির আটটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর ভর্তি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা খাত ক্রমশ উচ্চশিক্ষাকেন্দ্রিক হয়ে উঠছে, যা নিউজিল্যান্ডের শিক্ষা রপ্তানি বৃদ্ধির কৌশলকে নতুন গতি দিয়েছে।

নিউজিল্যান্ডের শিক্ষা সংস্থা এডুকেশন নিউজিল্যান্ড (ইএনজেড) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটির আটটি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৮ হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এটি ২০২৪ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি ও করোনা মহামারির আগের সর্বোচ্চ বছর ২০১৯ সালের তুলনায় ১২ শতাংশ বেশি।

বিদেশি শিক্ষার্থীদের বড় অংশ এখন বিশ্ববিদ্যালয়মুখী

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে নিউজিল্যান্ডে বিদেশি শিক্ষার্থীদের ৪১ শতাংশই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অথচ ২০১৯ সালে এই হার ছিল ২৯ শতাংশ ও ২০১৬ সালে ছিল মাত্র ২১ শতাংশ।

ইএনজেডের তথ্য অনুযায়ী, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার ক্ষেত্রে উচ্চশিক্ষা খাত অন্যান্য শিক্ষা খাতের তুলনায় অনেক বেশি সফল হয়েছে। দেশের বেশিরভাগ শিক্ষা খাত এখনো ২০১৯ সালের শিক্ষার্থীসংখ্যায় ফিরতে পারেনি।

বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানেও প্রবৃদ্ধি

বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটি ব্যতিক্রম হলো প্রাইভেট ট্রেনিং এস্টাবলিশমেন্ট (পিটিই) খাত। ২০২৫ সালে এ খাতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৪ হাজার ৩০০, যেখানে ২০১৯ সালে ছিল ১৩ হাজার ৭০০।

তবে এই সংখ্যা এখনও গত দশকের মাঝামাঝি সময়ের সর্বোচ্চ পর্যায়ের তুলনায় অনেক কম। তখন পিটিই খাতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৩ হাজারে পৌঁছেছিল। পরে নিম্নমানের কিছু কলেজের বিরুদ্ধে নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অথরিটি ব্যবস্থা নেওয়ায় এ খাতে শিক্ষার্থীসংখ্যা কমে যায়।

‘পরিমাণ নয়, মান’- নীতিতে পরিবর্তন

বিশ্বের দীর্ঘতম কোভিড সীমান্ত-নিষেধাজ্ঞাগুলোর একটি শেষ হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষা খাতকে নতুনভাবে সাজিয়েছে নিউজিল্যান্ড।

২০২২ সালে তৎকালীন লেবার সরকার আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক যে কৌশলপত্র প্রকাশ করেছিল, সেখানে গুরুত্ব দেওয়া হয়েছিল ‘উচ্চমূল্যের শিক্ষা’র এর ওপর।

এর ধারাবাহিকতায় বর্তমান জোট সরকার গত বছরের জুলাইয়ে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন গোয়িং ফর গ্রোথ প্ল্যান’ চালু করে। এই পরিকল্পনার লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে শিক্ষা রপ্তানির আয় দ্বিগুণ করে ৭.২ বিলিয়ন বা ৭২০ কোটি নিউজিল্যান্ড ডলারে উন্নীত করা।

নির্ধারিত লক্ষ্য আগেভাগেই অর্জন

সরকারের পরিকল্পনায় আরও একটি লক্ষ্য ছিল- ২০৩৪ সালের মধ্যে অন্তত ২২ শতাংশ সম্ভাব্য আন্তর্জাতিক শিক্ষার্থী যেন নিউজিল্যান্ডকে তাদের শীর্ষ তিনটি শিক্ষাগন্তব্যের একটি হিসেবে বিবেচনা করে।

ইএনজেডের সর্বশেষ ‘ব্র্যান্ড ট্র্যাক’ জরিপ অনুযায়ী, নিউজিল্যান্ড ইতোমধ্যে গত বছরই সেই লক্ষ্য অর্জন করেছে।

একই ধরনের ফল পাওয়া গেছে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান আইডিপি পরিচালিত ‘ইমার্জিং ফিউচারস’ গবেষণায়ও। গবেষণাটিতে দেখা যায়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২১ শতাংশ নিউজিল্যান্ডকে সম্ভাব্য শিক্ষাগন্তব্য হিসেবে বিবেচনা করছে।

প্রতিযোগিতামূলক বাজারে নিউজিল্যান্ডের শক্তি কোথায়?

ইএনজেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী লিন্ডা সিসন্স বলেন, নিউজিল্যান্ডের শিক্ষা রপ্তানিতে ধারাবাহিক অগ্রগতি এসেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি প্রচেষ্টা এবং আন্তর্জাতিক প্রচারণা কার্যক্রমের কারণে।

তার ভাষায়, বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে শিক্ষার্থীদের সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করে নিউজিল্যান্ডের উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান, ইতিবাচক শিক্ষার্থী অভিজ্ঞতা এবং শক্তিশালী স্নাতক-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ।

কোন দেশ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী?

২০২৫ সালে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে চীন থেকে। মোট বিদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ৪৭ শতাংশই চীনা। এরপর রয়েছে-

ভারত - ১২ শতাংশ
যুক্তরাষ্ট্র - ৬ শতাংশ
ভিয়েতনাম - প্রায় ৩ শতাংশ
শ্রীলঙ্কা - প্রায় ৩ শতাংশ

বিদেশি শিক্ষার্থীরা কোন শহরে সবচেয়ে বেশি থাকেন?

বিদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অর্ধেকই পড়াশোনা করছেন অকল্যান্ড শহরে। এছাড়া ক্রাইস্টচার্চে প্রায় ১০ শতাংশ, হ্যামিলটনে প্রায় ১০ শতাংশ ও ওয়েলিংটনে পড়ছেন প্রায় ৯ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী।

উচ্চশিক্ষা-কেন্দ্রিক নতুন যুগ

সর্বশেষ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, নিউজিল্যান্ডের আন্তর্জাতিক শিক্ষা খাত এখন শুধু শিক্ষার্থীসংখ্যা বাড়ানোর দিকে নয়, বরং উচ্চমানের বিশ্ববিদ্যালয় শিক্ষা, উন্নত শিক্ষার্থী অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল অর্জনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের রেকর্ড উপস্থিতি সেই কৌশল যে ফল দিতে শুরু করেছে, ২০২৫ সালের তথ্যই তার সবচেয়ে বড় প্রমাণ।

সূত্র: টাইমস হায়ার এডুকেশন

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow