রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার
ধারালো ছোরা হাতে বগুড়ার সরকারি অফিসে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মাসুদ পারভেজ রনি নামের এক দলিল লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি (ছোরা) উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মাসুদ পারভেজ রনি (৪২) বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বগুড়া সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রনি। ভোটগণনার একপর্যায়ে নিজের পরাজয় নিশ্চিত জেনে তিনি নির্বাচনের প্রিসাইডিং অফিসারকে জোরপূর্বক বিজয়ী ঘোষণা করার জন্য চাপ দেন। প্রিসাইডিং অফিসার তার এ অনৈতিক আবদার প্রত্যাখান করলে রনি বহিরাগত লোকজনকে সঙ্গে নিয়ে বিকেল ৩টার পর থেকে জেলা রেজিস্টার অফিসের মধ্যে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে তাণ্ডব চালান।
এ সময় ধা

এ সময় ধারালো অস্ত্র হাতে প্রায় দেড় ঘণ্টা কার্যালয় চত্বরে মহড়া দেন তিনি। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকার একটি সরকারি অফিসে প্রকাশ্যে অস্ত্র হাতে তাণ্ডবের এ ঘটনায় কর্মকর্তা- কর্মচারীসহ সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন রনি। তাকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশের একাধিক দল অভিযানে নামে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, আত্মগোপনে থাকা রনিকে ধরতে পুলিশের অভিযান জোরদার করা হয়। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নাটাইপাড়া এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত ধারালো ছোরাটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।