রেমিট্যান্স ‘শাটডাউন’ স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছে : নয়ন
মালয়েশিয়া যুবদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভায় প্রবাসীদের অবদানকে বিশেষভাবে তুলে ধরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, স্বৈরাচার পতনে প্রবাসীদের রেমিট্যান্স ‘শাটডাউন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শনিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এ কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রমজান আলী। প্রধান অতিথির বক্তব্যে নয়ন বলেন, বিদেশে রাজনীতি করা নেতাকর্মীদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই; তাদের একমাত্র লক্ষ্য দেশকে ভালো রাখা। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে রাজনীতি করার জন্য তিনি প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, যুবদলে কাউকে ‘কর্মী’ বলা হয় না, সবাই ত্যাগী নেতা। বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে দেশের বিরুদ্ধে অপপ্রচার রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কর্মীসভায় অন্যান্য বক্তারা বলেন, প্রবাসীরা এখন আর অবহেলিত নন। তারা পোস্টাল ভোটের মাধ্যমে ভোটা
মালয়েশিয়া যুবদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভায় প্রবাসীদের অবদানকে বিশেষভাবে তুলে ধরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, স্বৈরাচার পতনে প্রবাসীদের রেমিট্যান্স ‘শাটডাউন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শনিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এ কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রমজান আলী।
প্রধান অতিথির বক্তব্যে নয়ন বলেন, বিদেশে রাজনীতি করা নেতাকর্মীদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই; তাদের একমাত্র লক্ষ্য দেশকে ভালো রাখা। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে রাজনীতি করার জন্য তিনি প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, যুবদলে কাউকে ‘কর্মী’ বলা হয় না, সবাই ত্যাগী নেতা। বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে দেশের বিরুদ্ধে অপপ্রচার রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মীসভায় অন্যান্য বক্তারা বলেন, প্রবাসীরা এখন আর অবহেলিত নন। তারা পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন এবং নিজেদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাদের দাবি, বিএনপি সরকারই প্রবাসীবান্ধব সরকার।
বক্তারা আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বিদেশে জনশক্তি রপ্তানি কার্যক্রম শুরু হয় এবং এখন পর্যন্ত প্রবাসীদের কল্যাণে বিএনপি বিভিন্ন ইতিবাচক ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় কয়েকজন বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, গণ-অভ্যুত্থানের পরও দীর্ঘদিন ত্যাগ স্বীকার করা যুবদলের নেতাকর্মীরা অবহেলিত রয়ে গেছেন। যারা ১৭ বছর ধরে নির্যাতন, মামলা-হামলা সহ্য করেছেন, এমনকি প্রবাসে পাসপোর্ট হারিয়েও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন-তাদের যথাযথ মূল্যায়ন প্রয়োজন।
অনুষ্ঠানে মালয়েশিয়া যুবদলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ উদ্বোধন করা হয় এবং প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন মাহবুব আলম শাহ, দাতো আব্দুল জলিল, ড. অলিউল্লাহ জাহিদ, ড. এস এম রহমান তনু, নূরুয়ে সিদ্দিক সুমন, শেখ রহমান সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, সুলতান ইমতিয়াজ, আবুল কালাম আজাদ, হেলাল শিকদার, বাবু সরকার, আসাদুজ্জামান মাসুদসহ মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং শুভেচ্ছা বক্তব্য দেন বি এম রাসেল রানা ও মাসুদুল আলম কাজল।
What's Your Reaction?