রোকনপুর সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়। সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ পাঁচজন ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। আরও পড়ুন দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ অবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা ওই পাঁচ ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তবে স্থানীয়দের সহায়তায় বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন বলে জানান তিনি। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার

রোকনপুর সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়।

সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ পাঁচজন ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা ওই পাঁচ ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

তবে স্থানীয়দের সহায়তায় বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এসওএম/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow