রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল মেডিকেলে তুলকালাম

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা চেয়ে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এরপূর্বে শনিবার (২৩ মে) দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে রোগীর মৃত্যুর কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পরে। ইন্টার্ন চিকিৎসকেরা জানিয়েছেন, রাতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন একজন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এতে রোগীর স্বজনরা, চিকিৎসকদের ওপর চড়াও হন। তাদের হামলায় তিনজন চিকিৎসক আহত হন। লাঞ্ছিত হন আরও বেশ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে তারা কর্মস্থলে নিরাপত্তা চেয়ে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঘটনা তদন্তে গঠণ করা হয়েছে কমিটি। তবে, কর্মবিরতিতে চিকিৎসা সেবায় তেমন একটা প্রভাব পরেনি। শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কর্মবিরতিতে সেবা কার্যক্রম ব্যহত হচ্ছেনা। চিকিৎসক

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল মেডিকেলে তুলকালাম

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা চেয়ে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এরপূর্বে শনিবার (২৩ মে) দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে রোগীর মৃত্যুর কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পরে।

ইন্টার্ন চিকিৎসকেরা জানিয়েছেন, রাতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন একজন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এতে রোগীর স্বজনরা, চিকিৎসকদের ওপর চড়াও হন। তাদের হামলায় তিনজন চিকিৎসক আহত হন। লাঞ্ছিত হন আরও বেশ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে তারা কর্মস্থলে নিরাপত্তা চেয়ে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঘটনা তদন্তে গঠণ করা হয়েছে কমিটি। তবে, কর্মবিরতিতে চিকিৎসা সেবায় তেমন একটা প্রভাব পরেনি।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কর্মবিরতিতে সেবা কার্যক্রম ব্যহত হচ্ছেনা। চিকিৎসক ও মিড লেভেল চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow