রোজা রেখে টুথপেস্ট-মাজন ব্যবহার করা যাবে কি?

রমজান মাসে রোজা পালনকারীদের দৈনন্দিন জীবনের অনেক স্বাভাবিক কাজ নিয়েও নানা প্রশ্ন দেখা দেয়। এর মধ্যে দাঁত ব্রাশ করা বা মুখ পরিষ্কার রাখার বিষয়টি অন্যতম। অনেকেই জানতে চান, রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে কি না, আর ব্যবহার করলে রোজার ওপর কোনো প্রভাব পড়ে কি না। কারণ, দাঁত পরিষ্কার রাখা যেমন প্রয়োজন, তেমনি রোজা নষ্ট হওয়ার আশঙ্কা থেকেও সতর্ক থাকা জরুরি। বিশেষ করে এমন বস্তু, যা অসাবধানতাবশত গলার ভেতরে চলে যেতে পারে, সে ক্ষেত্রে শরিয়তের বিধান কী—তা জানা প্রত্যেক রোজাদারের জন্য গুরুত্বপূর্ণ। ফিকহের কিতাব ও আলেমদের ব্যাখ্যায় এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়। শুধু টুথপেস্ট বা মাজন ব্যবহারের বিধানই নয়, বরং রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার, কুলি করার সময় পানি গলায় চলে যাওয়া—এসব সম্পর্কেও শরিয়তের নির্দিষ্ট মাসআলা রয়েছে। তাই রোজা সহিহভাবে আদায় করতে এবং অজান্তে রোজা নষ্ট হওয়া থেকে বাঁচতে এসব বিষয় জানা ও সতর্ক থাকা প্রয়োজন। চলুন তাহলে জেনে নিই, রোজার জরুরি ৩টি মাসআলা- ১. রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরূহ। আর পেস্ট বা মাজন গলার ভেতর চলে গেলে রোজাই নষ্ট হয়ে যা

রোজা রেখে টুথপেস্ট-মাজন ব্যবহার করা যাবে কি?

রমজান মাসে রোজা পালনকারীদের দৈনন্দিন জীবনের অনেক স্বাভাবিক কাজ নিয়েও নানা প্রশ্ন দেখা দেয়। এর মধ্যে দাঁত ব্রাশ করা বা মুখ পরিষ্কার রাখার বিষয়টি অন্যতম। অনেকেই জানতে চান, রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে কি না, আর ব্যবহার করলে রোজার ওপর কোনো প্রভাব পড়ে কি না।

কারণ, দাঁত পরিষ্কার রাখা যেমন প্রয়োজন, তেমনি রোজা নষ্ট হওয়ার আশঙ্কা থেকেও সতর্ক থাকা জরুরি। বিশেষ করে এমন বস্তু, যা অসাবধানতাবশত গলার ভেতরে চলে যেতে পারে, সে ক্ষেত্রে শরিয়তের বিধান কী—তা জানা প্রত্যেক রোজাদারের জন্য গুরুত্বপূর্ণ।

ফিকহের কিতাব ও আলেমদের ব্যাখ্যায় এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়। শুধু টুথপেস্ট বা মাজন ব্যবহারের বিধানই নয়, বরং রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার, কুলি করার সময় পানি গলায় চলে যাওয়া—এসব সম্পর্কেও শরিয়তের নির্দিষ্ট মাসআলা রয়েছে। তাই রোজা সহিহভাবে আদায় করতে এবং অজান্তে রোজা নষ্ট হওয়া থেকে বাঁচতে এসব বিষয় জানা ও সতর্ক থাকা প্রয়োজন।

চলুন তাহলে জেনে নিই, রোজার জরুরি ৩টি মাসআলা-

১. রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরূহ। আর পেস্ট বা মাজন গলার ভেতর চলে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে না। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে সেহরির সময় শেষ হওয়ার আগেই করে নেবে। (ইমদাদুল ফাতাওয়া :  ২/১৪১, জাওয়াহিরুল ফিকহ : ৩/৫১৮)

২. রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। কোনো ব্যক্তি যদি হাঁপানি অথবা অ্যাজমার কারণে ইনহেলার ব্যবহার করতে বাধ্য হয়, তাহলে রোজা ভাঙার অনুমতি আছে। তবে ওই রোজা পরে কাজা করতে হবে। (ফাতাওয়ায়ে শামি : ২/৩৯৫)

৩. রোজার কথা স্মরণ থাকা অবস্থায় কুলি করার সময় যদি পানি গলার ভেতর চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এতে শুধু কাজা ওয়াজিব হবে। কাফফারা ওয়াজিব হবে না। (দুররে মুখতার : ১/১৫০)

লেখক : মুহতামিম, জামিয়াতুল কোরআন, ঢাকা

সাবেক কেন্দ্রীয় সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow