রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং’র ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং’র ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১তম সভাপতি রোটার‍্যাক্টর আশরাফুল হক আকিব ও সেক্রেটারি রোটার‍্যাক্টর আবরার মাহি নির্বাচিত হয়েছেন। গত ৯ মে ২০২৬-২৭ রোটাবর্ষের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রোটার‍্যাক্টর আরিফুর রহমান ও নির্বাচন কমিশনার রোটার‍্যাক্টর এমরান আহমেদ তামিম। গত ১৫ মে নির্বাচনে সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্লাবের সদস্যরা সভাপতি নির্বাচিত করেন। আশরাফুল হক আকিব ২০১৯ সালে রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর সদস্য হওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করেন। ধাপে ধাপে ২০২৩-২৪ সালে সচিব সহ বোর্ডের বিভিন্ন পদে সফলভাবে দায়িত্ব পালন শেষে ক্লাবের ৫১তম সভাপতি নির্বাচিত হন। আগামী ১লা জুলাই ২০২৬ তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। নির্বাচনী আনুষ্ঠানিকতায় আরও উপস্থিত ছিলেন- ক্লাবের উপদেষ্টা ও অতীত সভাপতি শফিকুল ইসলাম রিফাত, ক্লাব ট্রেইনার শাহাদাত হোসেন মুন্না, সভাপতি আশেক রসূল রাহাত, সচিব ফারহানুল আলম এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow