রোনালদো অনন্য, রোনালদোই প্রথম
বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড বুক চুরমার করে ষষ্ঠ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন সিআর সেভেন।ডি আর কঙ্গোর বিপক্ষে নেমেই বিশ্বফুটবলের ইতিহাসে এক অবিশ্বাস্য এবং মহাকাব্যিক অধ্যায় রচনা করেন আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টার।
বয়সকে স্রেফ একটি সংখ্যা বানিয়ে, সমস্ত সমালোচনা ও সংশয়কে উড়িয়ে দিয়ে ২০২৬ সালের এই বিশ্বমঞ্চে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদো আজ অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন।উজবেকিস্তানের বিপক্ষে আজ
পর্তুগালের জার্সিতে গোল করার সাথে সাথেই পৃথিবীর প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ছয়টি পৃথক বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) গোল করার অবিস্বরণীয় কীর্তি গড়লেন এই মহাতারকা।
২০০৬ বিশ্বকাপে অভিষেক, এবারও প্রতিনিধিত্ব করছেন পর্তুগালের অধিনায়ক হিসেবে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।
টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কো
বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড বুক চুরমার করে ষষ্ঠ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন সিআর সেভেন।ডি আর কঙ্গোর বিপক্ষে নেমেই বিশ্বফুটবলের ইতিহাসে এক অবিশ্বাস্য এবং মহাকাব্যিক অধ্যায় রচনা করেন আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টার।
বয়সকে স্রেফ একটি সংখ্যা বানিয়ে, সমস্ত সমালোচনা ও সংশয়কে উড়িয়ে দিয়ে ২০২৬ সালের এই বিশ্বমঞ্চে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদো আজ অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন।উজবেকিস্তানের বিপক্ষে আজ
পর্তুগালের জার্সিতে গোল করার সাথে সাথেই পৃথিবীর প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ছয়টি পৃথক বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) গোল করার অবিস্বরণীয় কীর্তি গড়লেন এই মহাতারকা।
২০০৬ বিশ্বকাপে অভিষেক, এবারও প্রতিনিধিত্ব করছেন পর্তুগালের অধিনায়ক হিসেবে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।
টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।
উজবেকিস্তানের বিপক্ষে একটি গোল করেই অবশ্য থামেননি রোনালদো। ম্যাচের ম্যাচের ৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর ৩৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর পর্তুগালের হয়ে তৃতীয় গোলটিও করেন সিআর সেভেন। এর ফলে ভক্ত-অনুরাগীদের প্রশ্ন কোথায় গিয়ে থামবেন সিআর সেভেন?