রোনালদো বিদায় নিলে কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পর্তুগিজ ফুটবল!

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের সঙ্গে শুধু মাঠের এক কিংবদন্তির অধ্যায়েরই সমাপ্তি হবে না, বরং পর্তুগিজ ফুটবলের সামনে তৈরি হতে পারে বড় ধরনের আর্থিক ও বাণিজ্যিক সংকট। এমনই সতর্কবার্তা দিয়েছেন বিপণন বিশেষজ্ঞরা। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে বিদায় নেওয়ার পর রোনালদো নিশ্চিত করেছেন, সেটিই ছিল তার ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা এখনও দেননি, তবে আর কোনো বিশ্বকাপে তাকে দেখা যাবে না- এ বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। ফলে নতুন কোচ হোর্হে হেসুসের অধীনে পর্তুগাল এখন নতুন যুগে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে; কিন্তু ফুটবল বিশ্লেষকদের মতে, মাঠে একজন স্ট্রাইকারের জায়গা পূরণ করা যতটা সহজ, রোনালদোর বৈশ্বিক প্রভাবের শূন্যতা পূরণ করা ততটাই কঠিন। মাঠের চেয়ে ব্র্যান্ড হিসেবে অনেক বড় রোনালদো পর্তুগালের হয়ে দুই দশকেরও বেশি সময় খেলেছেন রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন। তবে তার অবদান শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না। পর্তুগিজ সংবাদ সংস্থা লুসাকে দেওয়া সাক্ষাৎকারে বিপণন বিশেষজ্ঞ

রোনালদো বিদায় নিলে কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পর্তুগিজ ফুটবল!

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের সঙ্গে শুধু মাঠের এক কিংবদন্তির অধ্যায়েরই সমাপ্তি হবে না, বরং পর্তুগিজ ফুটবলের সামনে তৈরি হতে পারে বড় ধরনের আর্থিক ও বাণিজ্যিক সংকট। এমনই সতর্কবার্তা দিয়েছেন বিপণন বিশেষজ্ঞরা।

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে বিদায় নেওয়ার পর রোনালদো নিশ্চিত করেছেন, সেটিই ছিল তার ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা এখনও দেননি, তবে আর কোনো বিশ্বকাপে তাকে দেখা যাবে না- এ বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।

ফলে নতুন কোচ হোর্হে হেসুসের অধীনে পর্তুগাল এখন নতুন যুগে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে; কিন্তু ফুটবল বিশ্লেষকদের মতে, মাঠে একজন স্ট্রাইকারের জায়গা পূরণ করা যতটা সহজ, রোনালদোর বৈশ্বিক প্রভাবের শূন্যতা পূরণ করা ততটাই কঠিন।

মাঠের চেয়ে ব্র্যান্ড হিসেবে অনেক বড় রোনালদো

পর্তুগালের হয়ে দুই দশকেরও বেশি সময় খেলেছেন রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন।

তবে তার অবদান শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না। পর্তুগিজ সংবাদ সংস্থা লুসাকে দেওয়া সাক্ষাৎকারে বিপণন বিশেষজ্ঞ ড্যানিয়েল সা বলেন, রোনালদোর ব্যক্তিগত ব্র্যান্ডের মূল্য পর্তুগাল জাতীয় দলের চেয়েও অনেক বড়।

তার ভাষায়, ‘হয়তো কথাটা কঠিন শোনাবে, কিন্তু ব্র্যান্ডের দিক থেকে রোনালদো পুরো পর্তুগাল জাতীয় দল এবং আরও অনেক জাতীয় দলের সম্মিলিত মূল্যকেও ছাড়িয়ে গেছেন।’

কোটি কোটি ডলারের বাণিজ্যিক প্রভাব

বিশেষজ্ঞদের মতে, রোনালদোর বৈশ্বিক জনপ্রিয়তার কারণেই গত দুই দশকে পর্তুগিজ ফুটবল ফেডারেশন অসংখ্য আন্তর্জাতিক স্পনসরশিপ, বাণিজ্যিক চুক্তি এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে।

রোনালদোর কোটি কোটি অনুসারী একই সঙ্গে পর্তুগাল দলেরও সমর্থকে পরিণত হয়েছেন। ফলে তার বিদায়ের পর এই দর্শকসংখ্যা এবং বাণিজ্যিক আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

ড্যানিয়েল সা বলেন, ‘আমি ফুটবল বিশ্লেষণ করছি না, ব্র্যান্ড বিশ্লেষণ করছি। রোনালদো চলে গেলে সেটি হবে এক ধরনের ট্র্যাজেডি। মানুষ এখনও বুঝতে পারছে না, আমরা কত বড় পরিমাণ গণমাধ্যমের মনোযোগ হারাতে যাচ্ছি। যেন দ্রুতগতির একটি এসকেলেটর দিয়ে নিচে নেমে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গত ২০ বছরেরও বেশি সময় ধরে রোনালদোই পর্তুগিজ ফুটবলকে অসংখ্য চুক্তি এনে দিয়েছেন এবং বিপুল অর্থ আয় করতে সাহায্য করেছেন।’

নতুন তারকা আছে, কিন্তু নতুন রোনালদো নেই

পর্তুগালের বর্তমান দলে প্রতিভার অভাব নেই। ভিতিনহা, হোয়াও নেভেস কিংবা রাফায়েল লিয়াওর মতো ফুটবলাররা আগামী দিনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, ফুটবলীয় দক্ষতা থাকলেও তাদের কারও ব্যক্তিগত ব্র্যান্ড মূল্য বা বৈশ্বিক আকর্ষণ রোনালদোর ধারেকাছেও নয়। তাই পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একজন নতুন ‘রোনালদো’ খোঁজা নয়; বরং পুরো দলকে কেন্দ্র করে নতুন একটি পরিচিতি ও ব্র্যান্ড তৈরি করা।

বিদায়ী ম্যাচ এখনও অনিশ্চিত

গুঞ্জন রয়েছে, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে লিসবনে রোনালদোর বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পর্তুগিজ ফুটবল ফেডারেশন কিংবা রোনালদো নিজে।

নতুন কোচ হোর্হে হেসুস জানিয়েছেন, সিদ্ধান্ত পুরোপুরি রোনালদোর ইচ্ছা এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো পর্তুগিজ ফুটবল, জাতীয় দল এবং পুরো পর্তুগালের প্রতীক। ইতিহাসে তিনি সবসময় সেই মর্যাদাতেই থাকবেন।’

হেসুস আরও যোগ করেন, ‘যতদিন তার জাতীয় দলের হয়ে খেলার মতো শারীরিক সক্ষমতা থাকবে, ততদিন দলের জন্য যেটি সবচেয়ে ভালো মনে হবে, আমি সেটিই করব।’

ক্লাব ক্যারিয়ার চলবে

আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘনিয়ে এলেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রোনালদোর। আল-নাসরের সঙ্গে এখনও চুক্তিবদ্ধ তিনি এবং ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্যও সামনে রয়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, পর্তুগাল হয়তো সময়ের সঙ্গে নতুন অধিনায়ক খুঁজে নেবে, নতুন গোলদাতাও পেয়ে যাবে। কিন্তু বিশ্বজুড়ে যে আকর্ষণ, জনপ্রিয়তা ও বাণিজ্যিক শক্তি রোনালদো একাই তৈরি করেছিলেন, সেটির বিকল্প খুঁজে পাওয়া সম্ভবত পর্তুগিজ ফুটবলের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে থাকবে।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow