রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

চলতি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই পর্তুগিজ তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা নিওনেল মেসি। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নিজের হ্যাটট্রিকে রেকর্ড গড়লেন মেসি। ম্যাচ শুরুর ১৭ মিনিটের মাথায় ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে দারুণ এক গোল করেন মেসি। আলজেরিয়ার গোলকিপার হাত দিয়েও তা ঠেকাতে পারেনি। এর মধ্য দিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের নজির গড়লেন এই তারকা ফুটবলার। এতদিন এই রেকর্ড শুধু পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ছিল। এখন সেই রেকর্ডে মেসির নামও যুক্ত হলো। এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালের বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি। এছাড়া এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি। একইসঙ্গে

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি
চলতি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই পর্তুগিজ তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা নিওনেল মেসি। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নিজের হ্যাটট্রিকে রেকর্ড গড়লেন মেসি। ম্যাচ শুরুর ১৭ মিনিটের মাথায় ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে দারুণ এক গোল করেন মেসি। আলজেরিয়ার গোলকিপার হাত দিয়েও তা ঠেকাতে পারেনি। এর মধ্য দিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের নজির গড়লেন এই তারকা ফুটবলার। এতদিন এই রেকর্ড শুধু পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ছিল। এখন সেই রেকর্ডে মেসির নামও যুক্ত হলো। এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালের বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি। এছাড়া এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি। একইসঙ্গে ১০ নম্বর জার্সি গায়ে পাঁচ বিশ্বকাপ খেলে ‘ফুটবলের জাদুকর’ ডিয়েগো ম্যারাডোনাকেও পেছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow