রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য রোববার (২৪ মে) রাজশাহীর এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। রোববার পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখাপ্রশাখা কাটার কাজ করা হবে।
বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য রোববার (২৪ মে) রাজশাহীর এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
রোববার পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখাপ্রশাখা কাটার কাজ করা হবে।
What's Your Reaction?