রোমানিয়ায় ‘অবৈধ’ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

রোমানিয়ায় যেসব বিদেশি নাগরিকের কাজের ভিসা বা কাজের উদ্দেশ্যে পাওয়া রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসা নবায়নের নতুন সুযোগ দিয়েছে দেশটির সরকার। রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) মঙ্গলবার (২ জুন) জানিয়েছে, নতুন নিয়মের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করলে এসব অভিবাসী রোমানিয়া না ছেড়েই দেশটিতে আবারও নিয়মিতভাবে বসবাস করতে পারবেন এবং কাজের অনুমতি নবায়নের সুযোগ পাবেন। এর আগে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হলে অনেক ক্ষেত্রে অভিবাসীদের দেশ ছাড়তে হতো বা নতুন ভিসার জন্য আবেদন করতে হতো। তবে সম্প্রতি জারি করা সরকারি জরুরি অধ্যাদেশ নম্বর ৩২/২০২৬-এর মাধ্যমে সরকার সাময়িকভাবে এই নতুন সুযোগ চালু করেছে। কারা এই সুবিধা পাবেন? যেসব বিদেশি নাগরিকের কাজের উদ্দেশ্যে পাওয়া রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে রোমানিয়া ছাড়ার কোনো সরকারি নির্দেশ বা ‘রিটার্ন ডিসিশন’ নেই, তারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন৷ কী করতে হবে? নতুন সুবিধা পেতে অভিবাসীদের দুটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে, ২০২৬ সালের ২৭ এপ্রিল থেকে ৬০ দিনের মধ্যে জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের যে কোনো

রোমানিয়ায় ‘অবৈধ’ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

রোমানিয়ায় যেসব বিদেশি নাগরিকের কাজের ভিসা বা কাজের উদ্দেশ্যে পাওয়া রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসা নবায়নের নতুন সুযোগ দিয়েছে দেশটির সরকার।

রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) মঙ্গলবার (২ জুন) জানিয়েছে, নতুন নিয়মের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করলে এসব অভিবাসী রোমানিয়া না ছেড়েই দেশটিতে আবারও নিয়মিতভাবে বসবাস করতে পারবেন এবং কাজের অনুমতি নবায়নের সুযোগ পাবেন।

এর আগে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হলে অনেক ক্ষেত্রে অভিবাসীদের দেশ ছাড়তে হতো বা নতুন ভিসার জন্য আবেদন করতে হতো। তবে সম্প্রতি জারি করা সরকারি জরুরি অধ্যাদেশ নম্বর ৩২/২০২৬-এর মাধ্যমে সরকার সাময়িকভাবে এই নতুন সুযোগ চালু করেছে।

কারা এই সুবিধা পাবেন?

যেসব বিদেশি নাগরিকের কাজের উদ্দেশ্যে পাওয়া রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে রোমানিয়া ছাড়ার কোনো সরকারি নির্দেশ বা ‘রিটার্ন ডিসিশন’ নেই, তারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন৷

কী করতে হবে?

নতুন সুবিধা পেতে অভিবাসীদের দুটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে, ২০২৬ সালের ২৭ এপ্রিল থেকে ৬০ দিনের মধ্যে জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের যে কোনো আঞ্চলিক কার্যালয়ে গিয়ে বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন, সেটি নিবন্ধন বা ঘোষণা করতে হবে।

দ্বিতীয় ধাপে, কাজের উদ্দেশ্যে বসবাসের অনুমতির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আবেদন করতে নতুন ভিসা নেওয়ার প্রয়োজন হবে না এবং আবেদনকারীদের রোমানিয়ার বাইরে গিয়েও আসতে হবে না।

অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে তাদের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক শ্রম অভিবাসী রোমানিয়ায় গেছেন।

রোমানিয়া বর্ডার পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কাজের ভিসায় ১১ হাজার ১৩৮ জন বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের অবস্থান ছিল দ্বিতীয়।

তবে ভিসা পাওয়া ব্যক্তিদের সবাই দীর্ঘমেয়াদে বৈধ অবস্থায় থাকতে পারেননি। রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে দেশটিতে বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে বসবাসরত বাংলাদেশির সংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার ২১ জন।

এ কারণে যেসব বাংলাদেশি বা অন্য দেশের শ্রম অভিবাসীর কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য নতুন এই ব্যবস্থা বৈধ অবস্থায় ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow