রোমানিয়ায় আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলা, ন্যাটোর নিন্দা

রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন আঘাত হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোরে একটি রুশ ড্রোন ইউক্রেন সীমান্ত অতিক্রম করে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং পরে একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। শুক্রবার (২৯ মে) সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় ভবনটিতে আগুন লেগে যায় এবং অন্তত দুজন আহত হন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৭০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনটি গালাতি পৌর এলাকার স্টিরেক্স-মাজেপা এলাকায় একটি ভবনের ছাদে আঘাত হানে। স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে ঘটনাটি ঘটে। মন্ত্রণালয় জানায়, ওই সময় রাশিয়া ইউক্রেনের বেসামরিক ও অবকাঠামোগত স্থাপনায় হামলা চালাচ্ছিল। ঘটনার পর ন্যাটো মহাসচিব মার্ক রুটে এ ঘটনাকে ‘রাশিয়ার বেপরোয়া আচরণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘রাশিয়ার এ ধরনের আচরণ আমাদের সবার জন্য বিপজ্জনক।’ একইসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেন, ‘রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরেকটি সীমা অতিক্রম করেছে।’ রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দান ঘটনাটিকে ইউ

রোমানিয়ায় আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলা, ন্যাটোর নিন্দা

রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন আঘাত হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোরে একটি রুশ ড্রোন ইউক্রেন সীমান্ত অতিক্রম করে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং পরে একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়।

শুক্রবার (২৯ মে) সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় ভবনটিতে আগুন লেগে যায় এবং অন্তত দুজন আহত হন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৭০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনটি গালাতি পৌর এলাকার স্টিরেক্স-মাজেপা এলাকায় একটি ভবনের ছাদে আঘাত হানে। স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে ঘটনাটি ঘটে।

মন্ত্রণালয় জানায়, ওই সময় রাশিয়া ইউক্রেনের বেসামরিক ও অবকাঠামোগত স্থাপনায় হামলা চালাচ্ছিল।

ঘটনার পর ন্যাটো মহাসচিব মার্ক রুটে এ ঘটনাকে ‘রাশিয়ার বেপরোয়া আচরণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘রাশিয়ার এ ধরনের আচরণ আমাদের সবার জন্য বিপজ্জনক।’

একইসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেন, ‘রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরেকটি সীমা অতিক্রম করেছে।’

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দান ঘটনাটিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রোমানিয়ার ভূখণ্ডে সবচেয়ে গুরুতর ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি দেশটির সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের জরুরি বৈঠক আহ্বান করেন।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে প্রেসিডেন্ট দানের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে, জোটভুক্ত প্রতিটি দেশ রক্ষায় ন্যাটো প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘ড্রোনসহ যেকোনো হুমকি মোকাবিলায় আমাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা হবে।’

পরে শুক্রবার রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে। একইসঙ্গে ফ্রান্সও একই পদক্ষেপ নেওয়ার কথা জানায়।

রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রুশ ফেডারেশনের এ পদক্ষেপ গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন।’ 

উরসুলা ফন ডার লেয়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইউরোপের পূর্ব সীমান্তে নিরাপত্তা ও প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি রাশিয়ার ওপর চাপও বাড়ানো হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow