রোমে মুসলিম কবরস্থান সম্প্রসারণ
ইতালির রোম মিউনিসিপ্যালিটি ফ্ল্যামিনিও (প্রিমা পোর্টা) কবরস্থানের মুসলিম সেকশন সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে। ইতালি রোম বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এবং ধর্মীয় রীতি পালনের সুবিধার্থে এখানে নতুন ৪০০টি কবরের জায়গা তৈরি করা হবে। রোমে বসবাসরত প্রায় ১ লাখ মুসলিম, বিশেষ করে দীর্ঘদিনের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ কাউন্সিলর সাবরিনা আলফোনসি জানিয়েছেন, রোম একটি অন্তর্ভুক্তিমূলক শহর এবং ধর্মীয় ভিন্নতাকে সম্মান জানানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রিমা পোর্টা এলাকার কবরস্থান সরেজমিনে পরিদর্শনের পর বর্তমান মুসলিম অংশের পাশেই নতুন এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন রোমে বসবাসরত বাংলাদেশিরা যেন ধর্মীয় মর্যাদায় ও সঠিক নিয়মে প্রিয়জনদের দাফন করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সাথে নথিতে উল্লেখ করা হয়েছে।
ইতালির রোম মিউনিসিপ্যালিটি ফ্ল্যামিনিও (প্রিমা পোর্টা) কবরস্থানের মুসলিম সেকশন সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে।
ইতালি রোম বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এবং ধর্মীয় রীতি পালনের সুবিধার্থে এখানে নতুন ৪০০টি কবরের জায়গা তৈরি করা হবে।
রোমে বসবাসরত প্রায় ১ লাখ মুসলিম, বিশেষ করে দীর্ঘদিনের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবেশ কাউন্সিলর সাবরিনা আলফোনসি জানিয়েছেন, রোম একটি অন্তর্ভুক্তিমূলক শহর এবং ধর্মীয় ভিন্নতাকে সম্মান জানানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রিমা পোর্টা এলাকার কবরস্থান সরেজমিনে পরিদর্শনের পর বর্তমান মুসলিম অংশের পাশেই নতুন এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন রোমে বসবাসরত বাংলাদেশিরা যেন ধর্মীয় মর্যাদায় ও সঠিক নিয়মে প্রিয়জনদের দাফন করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সাথে নথিতে উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?