রোমে যান্ত্রিক ত্রুটিতে আটকে থাকা ফ্লাইটের ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তর
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের অন্তত ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তরের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, টরেন্টো থেকে ঢাকাগামী ওই ফ্লাইটের বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। অসুস্থ, বয়স্ক, নারী ও শিশুদের বিশেষ যত্নের পাশাপাশি প্রয়োজনীয় খাবার ও ওষুধপত্রের ব্যবস্থাও করা হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হোটেলে ‘এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট’ এওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, উড়োজাহাজ মেরামতের কাজ চলছে। দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক বিমানবন্দরে খোঁজখবর রাখছেন। ঢাকা থেকেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এর আগে গলফ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গলফের মাধ্যমে দেশে পর্যটন ও আন্তর্জাতিক বন্ধুত্ব বাড়ানোর বড় সুযোগ রয়েছে। অনুষ্ঠানে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের অন্তত ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তরের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, টরেন্টো থেকে ঢাকাগামী ওই ফ্লাইটের বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। অসুস্থ, বয়স্ক, নারী ও শিশুদের বিশেষ যত্নের পাশাপাশি প্রয়োজনীয় খাবার ও ওষুধপত্রের ব্যবস্থাও করা হয়েছে।
আজ শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হোটেলে ‘এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট’ এওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, উড়োজাহাজ মেরামতের কাজ চলছে। দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক বিমানবন্দরে খোঁজখবর রাখছেন। ঢাকা থেকেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এর আগে গলফ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গলফের মাধ্যমে দেশে পর্যটন ও আন্তর্জাতিক বন্ধুত্ব বাড়ানোর বড় সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
What's Your Reaction?