রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা ও ভালোবাসা পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবার চ্যানেল আইয়ের পক্ষ থেকে উপহার হিসেবে একটি রোলেক্স ঘড়ি পেয়ে বিশেষভাবে আবেগাপ্লুত হয়েছেন তিনি। মূল্যবান এই উপহারকে শুধু একটি ঘড়ি নয়, বরং দীর্ঘদিনের সম্পর্ক, শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখছেন অভিনেতা। উপহার গ্রহণের মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যানেল আই পরিবারকে। আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, 'এই রোলেক্স, একে তো দামি একটা ঘড়ি। এই যে এডিশনটা, এটা রোজ গোল্ডের— এটা অনেক দামি একটা ঘড়ি। নরমালি আমি ভাবছিলাম, এই এডিশনের একটা ঘড়ি কিনবো। জাস্ট কথায় কথায় আমার এক ছোট ভাইকে এটা বলেছিলাম, আমিও ভাবিনি সেই কথাটা সাগর ভাইয়ের কানে গিয়ে পৌঁছেছে। এতো দামি গিফ্ট একজন আরেকজন দিতে পারে, বা একজন শিল্পীকে দিতে পারে, সেটা আসলে সাগর ভাইয়ের দ্বারাই সম্ভব, চ্যানেল আই পরিবারের পক্ষেই সম্ভব।' তবে শুধু দাম নয়, উপহারের পেছনের ভালোবাসাকেই সবচেয়ে বড় বলে মনে করছেন এই তারকা। শনিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে হাজির হন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। চ্যানেল আইয়ের একাধিক অনুষ্ঠানে অং

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা ও ভালোবাসা পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবার চ্যানেল আইয়ের পক্ষ থেকে উপহার হিসেবে একটি রোলেক্স ঘড়ি পেয়ে বিশেষভাবে আবেগাপ্লুত হয়েছেন তিনি। মূল্যবান এই উপহারকে শুধু একটি ঘড়ি নয়, বরং দীর্ঘদিনের সম্পর্ক, শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখছেন অভিনেতা। উপহার গ্রহণের মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যানেল আই পরিবারকে।

আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, 'এই রোলেক্স, একে তো দামি একটা ঘড়ি। এই যে এডিশনটা, এটা রোজ গোল্ডের— এটা অনেক দামি একটা ঘড়ি। নরমালি আমি ভাবছিলাম, এই এডিশনের একটা ঘড়ি কিনবো। জাস্ট কথায় কথায় আমার এক ছোট ভাইকে এটা বলেছিলাম, আমিও ভাবিনি সেই কথাটা সাগর ভাইয়ের কানে গিয়ে পৌঁছেছে। এতো দামি গিফ্ট একজন আরেকজন দিতে পারে, বা একজন শিল্পীকে দিতে পারে, সেটা আসলে সাগর ভাইয়ের দ্বারাই সম্ভব, চ্যানেল আই পরিবারের পক্ষেই সম্ভব।' তবে শুধু দাম নয়, উপহারের পেছনের ভালোবাসাকেই সবচেয়ে বড় বলে মনে করছেন এই তারকা।

শনিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে হাজির হন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। চ্যানেল আইয়ের একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে শাকিব খানকে এক মহামূল্যবান উপহার দিয়ে চমকে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন শাকিব খান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, 'চ্যানেল আই থেকে মহামূল্যবান উপহার'।

ভিডিওতে দেখা যায়, শাকিব খানের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশ্বখ্যাত রোলেক্স ব্র্যান্ডের একটি বিলাসবহুল ঘড়ি। চ্যানেল আইয়ের পক্ষে উপহারটি শাকিবের হাতে তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

এ প্রসঙ্গে শাকিব বলেন, 'ঘড়িটা খুব দামি, কিংবা এটা অনেক মূল্যবান— ব্যাপারটা এখন আমার কাছে আর এমন নয়; এটা আমার কাছে হয়ে গেছে অমূল্য একটা ব্যাপার। আমি চাইবো এটা সারাজীবন আমার কাছে একটা স্মৃতি হিসেবে থাকুক। টাকার অংকের চেয়ে এটা হয়ে গেছে ভালোবাসা, মমতার জিনিস।' 

সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, 'চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে সাগর ভাইকে। যে ভালোবাসা, মমতা আমাকে তারা আজ দেখিয়েছে; সাগর ভাইয়ের কাছে, চ্যানেল আই পরিবারের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো।' 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow