রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ‘আরসা কমান্ডার’ আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কমান্ডার হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন ওরফে লালুকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকার অভ্যন্তরে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার সকালের দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ একটি দল ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা জাহিদ হোসেন একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে। অভিযোগ রয়েছে, আটক জাহিদ হোসেন আরসার কমান্ডার হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জাহাঙ্গীর আলম/এমএন/জেআইএম

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ‘আরসা কমান্ডার’ আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কমান্ডার হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন ওরফে লালুকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকার অভ্যন্তরে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার সকালের দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ একটি দল ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা জাহিদ হোসেন একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে।

অভিযোগ রয়েছে, আটক জাহিদ হোসেন আরসার কমান্ডার হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাহাঙ্গীর আলম/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow